ট্রেন্ডিং

Women’s Candidates Chess: 2026 Vaishali Champion

ইতিহাস গড়লেন বৈশালী, ক্যান্ডিডেটস দাবায় চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব খেতাবের লড়াইয়ে জু ওয়েনের মুখোমুখি

এবছর দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে লড়াই করবেন দুই ভারতীয়। তবে সম্মুখ সমরে নামতে হচ্ছে না দুই ভারতীয় দাবাড়ুকে। পুরুষদের বিভাগে বিশ্ব খেতাবের জন্য লড়াই করবেন ডি গুকেশ। আর মহিলাদের বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে লড়াই করার যোগ্যতা অর্জন করলেন ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার আর বৈশালী। বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা দখলের লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ চীনের জু ওয়েন। ক্যান্ডিডেটস দাবায় চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ইতিহাস ঘটিয়েছেন।

মহিলাদের ক্যান্ডিডেটস দাবায় চ্যাম্পিয়ন বৈশালী।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬
Share on:

এবছর দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে লড়াই করবেন দুই ভারতীয়। তবে সম্মুখ সমরে নামতে হচ্ছে না দুই ভারতীয় দাবাড়ুকে। পুরুষদের বিভাগে বিশ্ব খেতাবের জন্য লড়াই করবেন ডি গুকেশ। আর মহিলাদের বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে লড়াই করার যোগ্যতা অর্জন করলেন ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার আর বৈশালী। বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা দখলের লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ চীনের জু ওয়েন। ক্যান্ডিডেটস দাবায় চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ইতিহাস ঘটিয়েছেন। ৮.‌৫ পয়েন্ট পেয়ে ক্যান্ডিডেটস দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন বৈশালী।

যদিও বৈশালীর চ্যাম্পিয়ন হওয়ার রাস্তাটা একেবারেই মসৃন ছিল না। শেষ রাউন্ডে দুটি ম্যাচের ওপর নির্ভর করছিল তাঁর চ্যাম্পিয়ন হওয়াটা। রাশিয়ার ক্যাটেরিনার বিরুদ্ধে বৈশালীকে জিততেই হত। অন্যদিকে, কাজাখস্তানের বিবিসারা আসায়ুবায়েভাকে পয়েন্ট নষ্ট করতে হত। বিবিসারার প্রতিপক্ষ ছিলেন ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার দিব্যা দেশমুখ। বৈশালীর কাজ অনেকটাই সহজ করে দেন দিব্যা। তিনি বিবিসারাকে আটকে দেন। ফলে ৮ পয়েন্টেই থেমে যান কাজাখস্তানের গ্র‌্যান্ডমাস্টার। 


অন্যদিকে, চাপের মুখে দুরন্ত খেলে ক্যাটেরিনাকে হারিয়ে দেন বৈশালী। শেষ রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে শুরু করেছিলেন ভারতীয় এই মহিলা গ্র‌্যান্ডমাস্টার। প্রথম চাল থেকেই আধিপত্য দেখাতে থাকেন। কখনওই নিজের হাত থেকে ম্যাচের রাশ আলগা করেননি। শেষ পর্যন্ত স্নায়ুচাপ ধরে রেখে গেম জিতে নেন বৈশালী। চ্যাম্পিয়ন হওয়ার পরও আশ্চর্যজনকভাবে শান্ত ছিলেন। দেখে মনেই হচ্ছিল না বিশ্ব চ্যাম্পিয়নে খেলার সুযোগ পেয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে অবশ্য কঠিন লড়াই অপেক্ষা করছে বৈশালীর সামনে। চীনের জু ওয়েন ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। তাঁর সঙ্গে কতটা পেরে ওঠেন এখন সেটাই দেখার।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora