এই বছর টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫ কে–র কাউন্টডাউন শুরু হল একটা প্রদর্শনী ম্যাচ দিয়ে। এই ম্যাচের নাম দেওয়া হয়েছিল ‘‘বাইচুং’স ১০’’। এবছর টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫ কে–র ‘আনন্দ রান’ বিভাগে নাম নথিভূক্ত করা ৯ জন ভাগ্যবান অংশগ্রহণকারীর সঙ্গে একটা ফাইভ–এ–সাইড ম্যাচে মাঠে নামেন ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া। অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী বাঁশি বাজিয়ে ইভেন্টের সূচনা করেন। এই ইভেন্টে দৌড়বিদ, স্পনসর এবং সেলিব্রিটিরা সম্মিলিত ক্রীড়া চেতনার আনন্দ এবং সৌহার্দ্যে উচ্ছ্বসিত হওয়ার জন্য মাঠে নেমেছিলেন।
টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫ কে–র জন্য দারুণ সাড়া পড়েছে দৌড়বিদদের মধ্যে। প্রতিদিনই নাম নথিভূক্তর সংখ্যা অভূতপূর্ব হারে বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি রেঞ্জার্স ক্লাবে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫ কে–র জার্সিরও উদ্বোধন হয়ে গেল। এই জার্সি উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া, অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, সিএবি–র প্রাক্তন যুগ্ম–সচিব তথা কলকাতা পুরসভার কাউন্সিলর বিশ্বরূপ দে প্রমুখ।
“ভাইচুং’স ১০’’ টিমের নেতৃত্ব দেন বাইচুং ভুটিয়া। তিনি বলেন, ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার ১০তম বার্ষিকী উদযাপনের সূচনা করা আমার কাছে সৌভাগ্যের। যে শক্তি এবং বৈচিত্র্য দেখেছি তা সত্যিই কলকাতার হৃদয়কে প্রতিনিধিত্ব করে। বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত হতে দেখে মনে পড়ে গেল, কেন এই শহর ভারতের ক্রীড়াক্ষেত্রের পীঠস্থান। আমি সকলকে নাম নথিভূক্ত করতে, অংশগ্রহণ করতে এবং এই ঐতিহাসিক সংস্করণটিকে অবিস্মরণীয় করে তুলতে অনুরোধ করছি।’
টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫ কে–র রত্না শ্রাবন্তী চ্যাটার্জী বলেন, ‘আমি প্রতিটি মহিলাকে বলতে চাই যে, কেবল ১৫% নয়, আরও বেশি মহিলা অংশগ্রহণ করুক। দৌড় কেবল ফিটনেসের জন্য নয় কিংবা খেলাধুলার জন্য নয়, আমি মনে করি যে মহিলাদের তাদের নিজস্ব শক্তি, নিজস্ব স্বাধীনতা, নিজস্ব স্বাস্থ্য এবং নিজস্ব কল্যাণের জন্য যোগদান করা উচিত।’