ট্রেন্ডিং

Table Tennis

‌বিশ্ব মঞ্চে খেতাব, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস শ্রীজা আকুলার

লাগোসে বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতায় সিঙ্গলসে শিরোপা জিতে ইতিহাস তৈরি করেছেন শ্রীজা আকুলা। প্রথম ভারতীয় মহিলা প্যাডলার হিসেবে বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতায় খেতাব জিতলেন তিনি।

শ্রীজা আকুলা

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৪
Share on:



প্যারিস অলিম্পিকে নামার আগেই ইতিহাস তৈরি করলেন ভারতীয় টেবিল টেনিসতারকা শ্রীজা আকুলা। লাগোসে বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতায় সিঙ্গলসে শিরোপা জিতে ইতিহাস তৈরি করেছেন। প্রথম ভারতীয় মহিলা প্যাডলার হিসেবে বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতায় খেতাব জিতলেন তিনি। 


লাগোসে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে দুর্দান্ত নাটকীয় ম্যাচে চীনের ডিং ইজিকে হারিয়েছেন শ্রীজা আকুলা। শুরুটা অবশ্য ভাল হয়নি শ্রীজার। ১২–১০ ব্যবধানে প্রথম গেম গেরে যান। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ান পরপর তিন গেমে ১১–৯, ১১–৮, ১১–৬ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হন। সেমিফাইনালে শ্রীজা ৩–২ গেমে হারিয়েছিলেন স্বদেশীয় সুতীর্থ মুখার্জিকে। অন্য সেমিফাইনালে, ডিং ইজির কাছে ২–৩ ব্যবধানে হারেন ঐহিকা মুখার্জি। 

মহিলাদের ডাবলসেও খেতাব জিতেছেন শ্রীজা আকুলা। অর্চনা গিরিশ কামাথকে সঙ্গে নিয়ে ডাবলস ফাইনালে ১১–৯, ১১–৬, ১২–১০ ব্যবধানে হারান স্বদেশীয় জুটি যশস্বিনী ঘোরপাড়ে ও দিয়া পরাগ চিতালেকে। সেমিফাইনাল হারিয়য়েছিল ঐহিকা মুখার্জি ও সুতীর্থ মুখার্জি জুটিকে। ‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora