ট্রেন্ডিং

Techno Olympica Knights

শুরু হল টেকনো ইন্ডিয়া গ্রুপের ‘‌টেকনো অলিম্পিকা নাইটস’‌, প্রধান অতিথি এইচএস প্রণয়

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল টেকনো ইন্ডিয়া গ্রুপের ‘‌টেকনো নাইটস’‌। এ বছর পঞ্চম বর্ষে পদার্পণ করল টেকনো ইন্ডিয়া গ্রুপের এই ক্রীড়া উৎসব। প্রতিযোগিতা চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। শুক্রবার টেকনো ইন্ডিয়ার সল্টলেকের মেন ক্যাম্পাসে ‘‌টেকনো অলিম্পিকা নাইটস’‌–এর উদ্বোধন করেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কো–চেয়ারপার্সন অধ্যাপিকা মানসী রায় চৌধুরি। প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন দেশের অন্যতম সেরা ব্যাডমিন্টন তারকা এইচএস প্রণয়।

জাঁকজমকভাবে উদ্বোধন হল টেকনো ইন্ডিয়া গ্রুপের ‘‌টেকনো অলিম্পিকা নাইটস’‌।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৩, ২০২৫
Share on:

শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রসারের ব্যাপারেও বরাবরই এগিয়ে এসেছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। গত কয়েকবছর ধরে আয়োজন করে আসছে টেকনো অলিম্পিকা নাইটস। শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল টেকনো ইন্ডিয়া গ্রুপের ‘‌টেকনো নাইটস’‌। এ বছর পঞ্চম বর্ষে পদার্পণ করল টেকনো ইন্ডিয়া গ্রুপের এই ক্রীড়া উৎসব। প্রতিযোগিতা চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। 

শুক্রবার টেকনো ইন্ডিয়ার সল্টলেকের মেন ক্যাম্পাসে ‘‌টেকনো অলিম্পিকা নাইটস’‌–এর উদ্বোধন করেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কো–চেয়ারপার্সন অধ্যাপিকা মানসী রায় চৌধুরি। প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন দেশের অন্যতম সেরা ব্যাডমিন্টন তারকা এইচএস প্রণয়। এছাড়াও হাজির ছিলেন ইতালির রোমের ইউনিমার্কোনি ইউনিভার্সিটির রেক্টর প্রফেসর মার্কো আবাতে, সাই পূর্বাঞ্চলের এক্সিকিউটিভ ডিরেক্টর অমর জ্যোতি প্রমূখ।


অনুষ্ঠানের শুরুতেই পতাকা উত্তোলন করেন অধ্যাপিকা মানসী রায় চৌধুরি। এরপর প্রদীপ প্রজ্বলন করা হয়। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা মার্চ পাস্টে অংশ নেয়। টেকনো নাইটসের উদ্বোধন করে অধ্যাপিকা মানসী রায় চৌধুরি বলেন,‘‌টেকনো অলিম্পিকো নাইটস রাজ্যের তরুণ অ্যাথলিদদের একই ছাতার তলায় নিয়ে আসে। শৃঙ্খলা এবং সুস্থ ক্রীড়া মানসিকতার মাধ্যমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টেকনো অলিম্পিকো নাইটস ছাত্রছাত্রীদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দেয়। আশা করছি অন্যান্য বছরের মতো এবারও এই ক্রীড়া উৎসব সফল হবে।’‌ 

এ বছর টেকনো অলিম্পিকা নাইটসে ১৫৮টি স্কুলের ৩ হাজারেরও বেশি ছাত্রছাত্রী অংশ নিচ্ছে। মোট ১৮টি ইভেন্টে প্রতিযোগিতা হবে। অন্যান্য ইভেন্ট ছাড়াও দাবা, সাঁতার, অ্যাথলেটিক্স, শুটিং, তীরন্দাজ, ফুটবল, কাবাডি, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, বাস্কেটবল এবং ভলিবল। টেকনো ইন্ডিয়ার মেইন ক্যাম্পাস ছাড়াও সাই, স্পার্ডি এবং সুভাষ সরোবারে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora