ট্রেন্ডিং

June 20 recognised as West Bengal day

বদলে গেল ‘‌পশ্চিমবঙ্গ দিবস’‌, ১ বৈশাখের পরিবর্ত ২০ জুন পালন করার সিদ্ধান্ত বিজেপি সরকারের

১ বৈশাখকে ‘‌পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে ঘোষণা করেছিল তৃণমূল সরকার। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বড় সিদ্ধান্ত বিজেপি সরকারের। ১ বৈশাখের পরিবর্তে এবার থেকে ২০ জুন তারিখে সরকারিভাবে পালিত হবে ‘‌পশ্চিমবঙ্গ দিবস’‌। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বিরোধী আসনে থাকার সময়ই ২০ জুন দিনটিকে ‘‌পশ্চিমবঙ্গ দিবস’‌ হিসেবে পালনের দাবি জানিয়ে আসছিল বিজেপি। সরকারে আসার পর সেই ইচ্ছে পূরণ করল।

মন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুন ০৩, ২০২৬
Share on:

১ বৈশাখকে ‘‌পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে ঘোষণা করেছিল তৃণমূল সরকার। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বড় সিদ্ধান্ত বিজেপি সরকারের। ১ বৈশাখের পরিবর্তে এবার থেকে ২০ জুন তারিখে সরকারিভাবে পালিত হবে ‘‌পশ্চিমবঙ্গ দিবস’‌। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বিরোধী আসনে থাকার সময়ই ২০ জুন দিনটিকে ‘‌পশ্চিমবঙ্গ দিবস’‌ হিসেবে পালনের দাবি জানিয়ে আসছিল বিজেপি। সরকারে আসার পর সেই ইচ্ছে পূরণ করল।

২০ জুন দিনটির ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। ১৯৪৭ সালের এই দিনটিতে তৎকালীন বঙ্গীয় আইনসভায় সংখ্যাগরিষ্ঠ বিধায়করা বাংলা ভাগের পক্ষে ভোটাভুটি করেছিলেন। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে সেদিন অধিকাংশ হিন্দু বিধায়ক পশ্চিমবঙ্গের জন্মের পক্ষে সওয়াল করেছিলেন। তাই এই দিনটিকে ‘‌পশ্চিমবঙ্গ দিবস’‌ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। মন্ত্রী দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন, ২০ জুন পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই দিনের ঐতিহাসিক তাৎপর্যকে মান্যতা দিয়েই এবার থেকে ২০ জুন দিনটিকে ‘‌পশ্চিমবঙ্গ দিবস’‌ বা রাজ্য প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হবে। 

পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার এই তারিখটির তীব্র বিরোধিতা করেছিল। তাদের যুক্তি ছিল, বাংলা ভাগের এই দিনটি এক যন্ত্রণাদায়ক ও নেতিবাচক ইতিহাসের সাক্ষী। ১ বৈশাখ দিনটির সঙ্গে বাঙালির আবেগ জড়িত। ‘‌পশ্চিমবঙ্গ দিবস’‌ পালন নিয়ে তৃণমূল সরকারের সঙ্গে তৎকালীন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সংঘাতও চরমে পৌঁছেছিল। সিভি আনন্দ বোস রাজ্যপাল থাকাকালীন রাজভবনে নিজের উদ্যোগে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন শুরু করেছিলেন। এর তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গেই পূর্বতন সরকারের সিদ্ধান্তকে বাতিল করে ২০ জুনকেই সিলমোহর দিল নতুন সরকার।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora