ট্রেন্ডিং

Xiaomi India launches REDMI 15C 5G

ঝকঝকে ডিজাইন, প্রাণবন্ত ডিসপ্লে, নতুন স্মার্টফোন REDMI 15C 5G বাজারে নিয়ে এল শাওমি ইন্ডিয়া

নতুন স্মার্টফোন বাজারে নিয়ে এল শাওমি ইন্ডিয়া। ‌REDMI 15C 5G মডেলের এই নতুন স্মার্টফোন উন্নত ডিজাইনে তৈরি। ১৭.৫৩ সেন্টিমিটার বিশাল ডিসপ্লে এবং সারাদিন নির্ভরযোগ্য পারফরমেন্স প্রদান করার জন্য এই স্মার্টফোন তৈরি করেছে শাওমি ইন্ডিয়া।

নতুন স্মার্টফোন REDMI 15C 5G হাতে রেডমি মার্কেটিংয়ের অ্যাসোসিয়েট ডিরেক্টর রিতিজ খুরানা।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ০৫, ২০২৫
Share on:

নতুন স্মার্টফোন বাজারে নিয়ে এল শাওমি ইন্ডিয়া। ‌REDMI 15C 5G মডেলের এই নতুন স্মার্টফোন উন্নত ডিজাইনে তৈরি। ১৭.৫৩ সেন্টিমিটার বিশাল ডিসপ্লে এবং সারাদিন নির্ভরযোগ্য পারফরমেন্স প্রদান করার জন্য এই স্মার্টফোন তৈরি করেছে শাওমি ইন্ডিয়া। যারা কাজ এবং বিনোদন নিয়ে গোটা দিন পড়ে থাকেন, এই স্মার্টফোন তাদের কাছে যথেষ্টই নির্ভরযোগ্য।

REDMI 15C 5G স্মার্টফোন খুবই পাতলা এবং বডি চকচকে। থ্রি–ডি কোয়াড–কার্ভড ব্যাক যা হাতে সুন্দর ভারসাম্য এবং আরামদায়ক গ্রিপ দেয়। এই স্মার্টফোনে অনন্য ফ্লোটিং ক্রেটার ক্যামেরা ডিজাইন রয়েছে। তিনটি রঙে এই স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে। একটা Moonlight Blue, Dusk Purple and Midnight Black। যার মধ্যে Moonlight Blue তৈরি করা হয়েছে ডুয়েল কালার ম্যাগনেটিক ইঙ্ক প্রক্রিয়ার মাধ্যমে।

এই স্মার্টফোনটির আর একটা বিশেষত্ব হল ১৭.৫৩ সেন্টিমিটার HD+ display। সর্বোচ্চ ১২০ হার্জ অ্যাডাপটিভ সিঙ্ক সাপোর্টসহ অত্যন্ত মসৃণ ও তৎপর ভিউয়িং অভিজ্ঞতা সম্পন্ন। আর 50MP AI dual camera উজ্জ্বল আলো, ঘরের ভিতর এবং কম আলোতেও স্পষ্ট ও প্রাণবন্ত ছবি তুলতে সক্ষম। এই স্মার্টফোনের ব্যাটারি শক্তিও যথেষ্ট। 6000mAh–এর বিশাল ব্যাটারি ফোনটিকে দীর্ঘক্ষণ চালিয়ে নিয়ে যেতে সহায়তা করে। একটানা ২৩ ঘন্টা ভিডিও চালানো এবং ১০৬.‌৯ ঘণ্টা পর্যন্ত মিউজিক শোনা যাবে। ৩৩ ওয়াট টার্বো চার্জিংয়ের সাহায্যে মাত্র ২৮ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়ে যায় এই স্মার্টফোনের। ১০ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকাইয় বাইরে থাকলেও ডিভাইস চার্জ করা যায়।

মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ অক্টা–কোর প্রসেসরের শক্তিতে চালিত ‌REDMI 15C 5G অসাধারণ মাল্টিট্রাস্টিং সুবিধা দেয়, যেখানে রয়েছে সর্বোচ্চ ১৬ জিবি র‌্যাম ৯ (‌মেমরি এক্সটেনশনসহ)‌  এবং ১ টিবি পর্যন্ত এক্সপেন্ডেবল স্টোরেজ। প্রতিদিনের ব্যবহারের জন্য মজবুতভাবে তৈরি এই ফোনে আছে আইপি ৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স এবং শব্দময় পরিবেশেও পরিষ্কার শোনার জন্য ২০০ শতাংশ ভলিউম বুস্ট। 


‌REDMI 15C 5G পাওয়া যাবে তিনটি মডেলে। 4GB+128GB, 6GB+128GB এবং 8GB+128GB। 4GB+128GB মডেলের দাম ১২৪৯৯, 6GB+128GB মডেলের দাম ১৩৯৯৯ এবং 8GB+128GB মডেলের দাম ১৫৯৯৯।

এই নতুন স্মার্টফোনের প্রসঙ্গে শাওমি ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার অনুজ শর্মা বলেন,‘‌আমাদের লক্ষ্য ছিল এমন একটা স্মার্টফোন তৈরি করা, যা প্রতিদিনের ব্যবহারকারীদের হাতে একেবারে সহজ এবং আরামদায়ক লাগে। বড় ইমার্সিভ ডিসপ্লে, সারাদিন চলার মত নির্ভরযোগ্য ব্যাটারি এবং রাজকীয় ডিজাইনের সমন্বয় সবগুলোই রয়েছে রেডমি REDMI 15C 5G স্মার্টফোনে।’‌

 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora