সাঙ্গাই উৎসব বন্ধের দাবি, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, আবার অশান্ত মণিপুর
শীতকালীন উৎসব সাঙ্গাইকে কেন্দ্র করে আবার অশান্ত হয়ে উঠল মণিপুর। বৃহস্পতিবার রাজধানী ইম্ফলে সাঙ্গাই উৎসব ২০২৫–এর বিরোধিতা করে বিক্ষোভকারীরা উৎসবস্থলে ঢোকার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘ সংঘর্ষের পর অবশেষে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে সক্ষম হয়।
বিক্ষোভকারীদের হঠাতে তৎপর পুলিশ।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ২১, ২০২৫
Share on:
শীতকালীন উৎসব সাঙ্গাইকে কেন্দ্র করে আবার অশান্ত হয়ে উঠল মণিপুর। বৃহস্পতিবার রাজধানী ইম্ফলে সাঙ্গাই উৎসব ২০২৫–এর বিরোধিতা করে বিক্ষোভকারীরা উৎসবস্থলে ঢোকার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘ সংঘর্ষের পর অবশেষে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে সক্ষম হয়।
প্রতিবছর মণিপুরের ইম্ফলের হাপ্তা কাংজেইবুংয়ে সাঙ্গাই উৎসব উদযাপন করে রাজ্য সরকার। মণিপুর ইন্টিগ্রিটি সমন্বয় কমিটির সদস্যরা রাজ্য সরকার সমর্থিত এই অনুষ্ঠান বয়কট করার জন্য বিক্ষোভ করছিল। এরপর ‘আমরা সাঙ্গাই উৎসব বর্জন করি’ এবং ‘বাস্তুচ্যুতদের জীবন গুরুত্বপূর্ণ’, এই রকম নানা স্লোগান দিতে দিতে হাপ্তা কাংজেইবুংয়ের উৎসবস্থলে হামলা চালানোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। নিরাপত্তা কর্মীরা বিক্ষোভকারীদের অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে বাধা দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে এবং উৎসব প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রপতি শাসনের অধীনে থাকা মণিপুর রাজ্যে রাজ্যপাল এ কে ভাল্লার নেতৃত্বাধীন প্রশাসন এবং নাগরিক সমাজের মধ্যে রাজ্যের উৎসব নিয়ে আবারও বিরোধ দেখা দিচ্ছে। আজ থেকে সাঙ্গাই উৎসব শুরু হওয়ার কথা। মণিপুরের মেইতেই নাগরিক সমাজের সংগঠন সাঙ্গাই উৎসবের বিরুদ্ধে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছে। এই উৎসবকে সমস্যাগ্রস্ত রাজ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার নতুন প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। আজ উপত্যকা অঞ্চলে সকাল থেকে সন্ধে পর্যন্ত বনধের ডাক দেওয়া হয়েছে।
নাগরিক সমাজের গোষ্ঠীগুলি জনগণকে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের সাঙ্গাই উৎসব বর্জন করার আহ্বান জানিয়ে আসছে। ইতিমধ্যে, রাজ্যপালের নেতৃত্বাধীন সরকার এই অনুষ্ঠানকে সমর্থন করার জন্য জনগণের কাছে আবেদন জানিয়েছে। রাজ্যের পর্যটনকে উৎসাহিত করার জন্য মণিপুর পর্যটন বিভাগ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সাঙ্গাই উৎসব আয়োজন করে থাকে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.