ট্রেন্ডিং

Wasim Akram

‌বিনা পারিশ্রমিকে সাহায্য করবেন, কিন্তু পাকিস্তানের কোচের দায়িত্ব নিয়ে অপমানিত হতে নারাজ ওয়াসিম আক্রাম

পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করতে চান। ক্রিকেটারদের পাশে দাঁড়াতে চান, তাঁদের সঙ্গে সময় কাটাতেও রাজি। কিন্তু পাকিস্তানকে কোচিং করাতে নারাজ সেদেশের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রাম। কারণ, এই বয়সে অপমানিত হতে চান না পাকিস্তানের এই কিংবদন্তি জোরে বোলার।

যোগরাজ সিংয়ের কথার পাল্টা জবাব দিলেন ওয়াসিম আক্রাম।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৫
Share on:

পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করতে চান। ক্রিকেটারদের পাশে দাঁড়াতে চান, তাঁদের সঙ্গে সময় কাটাতেও রাজি। কিন্তু পাকিস্তানকে কোচিং করাতে নারাজ সেদেশের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রাম। কারণ, এই বয়সে অপমানিত হতে চান না পাকিস্তানের এই কিংবদন্তি জোরে বোলার।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তান বিদায় নেওয়ার পর ইউটিউব চ্যানেল স্পোর্টস সেন্ট্রালের ড্রেসিংরুম অনুষ্ঠানে  ক্রিকেটারদের সমালোচনায় ভরিয়ে দিয়েছেন ওয়াসিম আক্রাম। ওয়াকার ইউনিস, শোয়েব আখতারের মতো প্রাক্তন ক্রিকেটাররাও তীব্র সমালোচনা করেছেন পাকিস্তান দলের। টিভি চ্যানেলে আক্রামদের মুখে পাকিস্তান দলের সমালোচনার শুনে চুপ করে থাকতে পারেননি ভারতের প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং, যিনি যুবরাজ সিংয়ের বাবা। যোগরাজ সিং আক্রামদের কটাক্ষ করে বলেছেন, টিভি চ্যানেলে বসে ক্রিকেটারদের সমালোচনার মাধ্যমে অর্থ উপার্জন না করে দেশের ক্রিকেটারদের দায়িত্ব নেওয়া উচিত আক্রাম–শোয়েবদের।


আরও পড়ুনঃ হর্ষ দুবের রেকর্ড, শচীন বেবির লড়াই সত্ত্বেও রনজি চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগিয়ে গেল বিদর্ভ


যোগরাজের কথার পাল্টা জবাব দিয়েছেন ওয়াসিম আক্রাম। ইউটিউব চ্যানেল স্পোর্টস সেন্ট্রালের ড্রেসিংরুম অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘অনেকেই মাঝে মাঝে আমার সমালোচনা করে। আমি নাকি শুধু দেশের ক্রিকেটারদের সমালোচনা করি, কাজের কাজ কিছু করি না। দেশের ক্রিকেটারদের দায়িত্ব নিই না। আসলে এই বয়সে আমি অপমানিত হতে চাই না।’ 

বিনা পারিশ্রমিকে তিনি যে দেশের ক্রিকেটকে সাহায্য করতে রাজি সেকথাও জানিয়েছেন আক্রাম। তিনি বলেন, ‘‌আমি পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করতে চাই। এজন্য আমাকে কোনও টাকা দিতে হবে না। বিনা পারিশ্রমিকে কাজ করব। যদি কোনও ক্যাম্পের আয়োজন করা হয়, আমাকে ডাকলে অবশ্যই যাব। বড় টুর্নামেন্টের আগে যদি আমাকে ক্রিকেটারদের সঙ্গে সময় কাটাতে বলে, সেটাও করব। কিন্তু এই ৫৮ বছর বয়সে কোচের দায়িত্ব নিয়ে অপমান করে, সেটা মেনে নিতে পারব না।’‌ প্রাক্তন সতীর্থ ওয়াকার ইউনিসের উদাহরণ তুলে ধরে আক্রাম বলেন, ‘পাকিস্তানের কোচ হওয়ার কথা ভাবলেই ওয়াকারের কথা মনে পড়ে। ওকে বেশ কয়েকবার কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। এই অসম্মান সহ্য করতে পারব না।’

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora