ট্রেন্ডিং

Bangladesh vs Afghanistan ODI Series

গুরবাজের দুরন্ত সেঞ্চুরি, আফগানিস্তানের কাছেও মাথা হেঁট বাংলাদেশের, ২–১ ব্যবধানে সিরিজ হার

প্রথম ম্যাচে পরাজয়। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল বাংলাদেশ। সিরিজ নির্ণায়ক ম্যাচে জ্বলে উঠতে ব্যর্থ বেঙ্গল টাইগাররা। তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে উড়িয়ে ২–১ ব্যবধানে সিরিজ জিতে নিল আফগানিস্তান।

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয়ের পর উল্লাস আফগান ক্রিকেটারদের।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১২, ২০২৪
Share on:

প্রথম ম্যাচে পরাজয়। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল বাংলাদেশ। সিরিজ নির্ণায়ক ম্যাচে জ্বলে উঠতে ব্যর্থ বেঙ্গল টাইগাররা। তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে উড়িয়ে ২–১ ব্যবধানে সিরিজ জিতে নিল আফগানিস্তান। সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া রহমানুল্লাহ গুরবাজ শেষ ম্যাচে জ্বলে উঠলেন। তাংর দুরন্ত সেঞ্চুরিই জয় এনে দিল আফগানিস্তানকে। 

শারজা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ণায়ক ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। ভাল শুরু করেছিলেন দুই ওপেনার তানজিদ হাসান (‌১৯)‌ ও সৌম্য সরকার (‌২৪)‌। ৫৩ রানে দুই ওপেনার আউট হয়ে যাওয়ার পর দ্রুত ফেরেন জাকির হাসান (‌৪)‌ ও তাওহিদ হৃদয় (‌৭)‌। নবম ওভারে বিনা উইকেটে ৫৩ থেকে ১৫তম ওভারেই বাংলাদেশ ৭২/৪।


এরপর বাংলাদেশ ইনিংসে হাল ধরেন মাহমুদুল্লাহ (‌৯৮ বলে ৯৮)‌ ও চোটের জন্য খেলতে না পারা নাজমুল হোসেনের পরিবর্তে দলকে নেতৃত্ব দিতে নামা মেহেদী হাসান মিরাজ (‌১১৯ বলে ৬৬)‌। দুজনের জুটিতে ওঠে ১৩৫। এই জুটিই বাংলাদেশকে ২০০ রানের গন্ডি পার করে দেয়। শেষ পর্যন্চ বাংলাদেশ ৮ উইকেটে তোলে ২৪৪। আফগানিস্তানের হয়ে ৩৭ রানে ৪ উইকেট নেন আজমাতুল্লাহ।

ব্যাট করতে নেমে ৮৪ রানের মধ্যে সেদিকুল্লাহ আতাল (‌১৪)‌, রহমত শাহ (৮‌)‌ ও অধিনায়ক হাসমাতুল্লাহ শাহীদিকে (‌্৬)‌ হারায় আফগানিস্তান। এরপর চতুর্থ উইকেটে গুরবাজ–আজমতুল্লাহ ওমরজাই মিলে ১১১ বলে ১০০ রানের জুটি গড়ে। এই জুটিই বাংলাদেশের হাত থেকে ম্যাচটা নিজেদের দিকে টেনে নেন। মিরাজের বলে ডিপ স্কোয়ার লেগে জাকিরের ক্যাচ দিয়ে গুরবাজ ফিরে যান। ১২০ বলে তিনি করেন ১০১। এরপর ষষ্ঠ উইকেটে মহম্মদ নবির সঙ্গে অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন ওমরজাই (‌৭৭ বলে অপরাজিত ৭০)‌। ১০ বল বাকি থাকতেই ২৪৬/‌৫ তুলে সিরিজ জিতে নেয় আফগানিস্তান। ২৭ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন নবি। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora