সৈয়দ মুস্তাক আলি টি২০ ট্রফির কোয়ার্টার ফাইনালে বরোদার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল বাংলাকে। বিজয় হাজারে ট্রফিতে মধুর প্রতিশোধ। হার্দিক পাণ্ডিয়া সমৃদ্ধ বরোদাকে ৭ উইকেট উড়িয়ে দিল বাংলা। অনু্ষ্টুপ মজুমদারের দুরন্ত ব্যাটিংই বাংলাকে জয় এনে দিল। যদিও মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি পেলেন না অনুষ্টুপ।
হায়দরাবাদের জিমখানা স্টেডিয়ামে টস জিতে হায়দরাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলা। যদিও বাংলার সামনে বড় রানের লক্ষ্য রাখতে পারেনি বরোদা। ৪৮.৫ ওভারে মাত্র ২২৮ রানে গুটিয়ে যায় বরোদার ইনিংস।
ওপেনার শাশ্বত রাওয়াত ১১১ বলে ৯৫ রান করে রান আউট হন। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া চূড়ান্ত ব্যর্থ। ২ বল ক্রিজে স্থায়ী ছিলেন। মাত্র ১ রান করে আউট হন। ক্রূনাল পাণ্ডিয়া করেন ৩। ভানু পানিয়া ৫১ বলে করেন ৪২। প্রদীপ্ত প্রামানিক ২৫ রানে ৩ উইকেট নেন। ৪৩ রানে ৩ উইকেট নেন সায়ন ঘোষ। ৩৭ রানে ২ উইকেট মুকেশ কুমারের।
জয়ের জন্য ২২৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলা। প্রথম ওভারের পঞ্চম বলেই আউট হন অভিষেক পোড়েলক (৩ বলে ১)। তাঁকে ফেরান হার্দিক পাণ্ডিয়া। ৯.১ ওভারে ৪৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলা। অধিনায়ক সুদীপ ঘরামিকে (২৮ বলে ১৭) তুলে নেন লুকমান মেরিওয়ালা। ১৬.১ ওভারে দলের ৭১ রানের মাথায় রান আউট হন সুদীপ চ্যাটার্জি (৪১ বলে ৩২)। এরপর বাংলাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন সুমন্ত্র গুপ্ত। ৪৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে ২২৯ রানে পৌঁছে যায় বাংলা। চার নম্বরে নেমে অনুষ্টুপ মজুমদার ১০৬ বলে ৯৯ রানে অপরাজিত থাকেন। মারেন ১২টি চার ও ১টি ছয়। সুমন্ত গুপ্ত ৮০ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে রয়েছে চারটি চার ও একটি ছয়। হার্দিক পাণ্ডিয়া ৩৩ রানে ও লুকমান মেরিওয়ালা ৩৫ রানে ১টি করে উইকেট নেন।
বাংলার কাছে হেরে পয়েন্ট তালিকায় তিন নম্বরে নেমে গেল বরোদা। মধ্যপ্রদেশ ও বাংলার চার ম্যাচে ১০ পয়েন্ট। তবে বাংলার (০.৯৫৩) চেয়ে নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে মধ্যপ্রদেশ (১.৪৫৫)। ত্রিপুরাকে (১৮৯) এদিন ৮ উইকেটে হারিয়েছে মধ্যপ্রদেশ (১৯৩/২)। বরোদার ৩ ম্যাচে ৮ পয়েন্ট। মঙ্গলবার কেরলের বিরুদ্ধে খেলবে বাংলা।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.