মাত্র ৩ দিনেই টেস্ট শেষ, দুরন্ত হ্যাজেলউড, প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও ১৫৯ রানে জয় অস্ট্রেলিয়ার
প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও জয়! অস্ট্রেলিয়ার পক্ষে সবই সম্ভব। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে দারুণভাবে ঘুরে দাঁড়াল অসিরা। প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৯ রানে হারিয়ে ৩ টেস্টের সিরিজে এগিয়ে গেল ১–০ ব্যবধানে।
জয়ের পর অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উচ্ছ্বাস।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুন ২৮, ২০২৫
Share on:
প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও জয়! অস্ট্রেলিয়ার পক্ষে সবই সম্ভব। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে দারুণভাবে ঘুরে দাঁড়াল অসিরা। প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৯ রানে হারিয়ে ৩ টেস্টের সিরিজে এগিয়ে গেল ১–০ ব্যবধানে। তিনদিনেই শেষ টেস্ট। দুরন্ত বোলিং করে দলকে জয় এনে দিলেন জশ হ্যাজেলউড।
ব্রিজটাউনের বোলিং সহায়ক উইকেটে দুই দলই প্রথম ইনিংসে বিপর্যয়ে পড়েছিল। অস্ট্রেলিয়া গুটিয়ে গিয়েছিল মাত্র ১৮০ রানে। জবাবে ব্যাট করতে নেমে ১৯০ রান তোলে। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্সরা বেশিদূর এগিয়ে যেতে দেননি ক্যারিবায়ানদের। দ্বিতীয় ইনিংসেও শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয়েছিল অস্ট্রেলিয়াকে। পরিস্থিতি সামাল দেন ট্রাভিস হেড, বিও ওয়েবস্টার ও অ্যালেক্স ক্যারি।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬৫ রানের মধ্যে সাম কনস্টাস (৫), উসমান খোয়াজা (১৫), ক্যামেরন গ্রিন (১৫), জশ ইংলিসের (১২) হারায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরি করে রক্ষাকর্তা হন ট্রাভিস হেড (৬১)। দারুণ ব্যাটিং করেন ওয়েবস্টার (৬৩) ও ক্যারি (৬৫)। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩১০ রান তোলে অস্ট্রেলিয়া। ৮৭ রানে ৫ উইকেট নেন সামার জোসেফ।
জয়ের জন্য ৩০০ রানের লক্ষ্য ব্রিজটাউনের উইকেটে যথেষ্ট কঠিনই ছিল। চ্যালেঞ্জটা নিতে পারেনি ক্যারিবিয়ানরা প্রথম ওভারেই ক্রেগ ব্রেথওয়েটকে (৪) ফেরান মিচেল স্টার্ক। এরপর কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন জন ক্যাম্পবেল (২৩) ও কেসি কার্টি (২০)। জুটি ভাঙতেই ধস নামে ক্যারিবিয়ান ইনিংসে। ৮৬ রানে ৮ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান মিডল অর্ডারে ধস নামান জশ হ্যাজেলউড। শেষ দিকে জাস্টিন গ্রেভস (৩৮) ও সামার জোসেফের (২২ বলে ৪৪) লড়াইয়ে ১৪১ রান তুলতে সমর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। দুরন্ত বোলিং করে ৪৩ রানে ৫ উইকেট নেন হ্যাজেলউড।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.