ট্রেন্ডিং

BCCI announces IPL 2026 2nd phase schedule

ঘোষিত দ্বিতীয় পর্বের সূচি, এবারের আইপিএলে ইডেনে বসে ধোনি–কোহলির খেলা দেখতে পারবেন না ক্রিকেটপ্রেমীরা

আসন্ন আইপিএলে ইডেনে বসে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিদের ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন না বাংলার ক্রিকেটপ্রেমীরা। বৃহস্পতিবার আইপিএলের দ্বিতীয় পর্বের সূচি ঘোষিত হয়েছে। সেই সূচিতে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসের ইডেনে কোনও ম্যাচ নেই। এই দুটি দলের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সকে খেলতে হবে রায়পুর এবং চেন্নাইয়ে।

এবার আইপিএলে ইডেনে নেই কোহলি–ধোনি।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৭, ২০২৬
Share on:

আসন্ন আইপিএলে ইডেনে বসে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিদের ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন না বাংলার ক্রিকেটপ্রেমীরা। বৃহস্পতিবার আইপিএলের দ্বিতীয় পর্বের সূচি ঘোষিত হয়েছে। সেই সূচিতে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসের ইডেনে কোনও ম্যাচ নেই। এই দুটি দলের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সকে খেলতে হবে রায়পুর এবং চেন্নাইয়ে।

আগেই ২০ এপ্রিল পর্যন্ত আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পরই দ্বিতীয় দফার সূচি ঘোষণা করল। ২৪ মে পর্যন্ত লিগ পর্বের ম্যাচ চলবে। শেষ দিনেও মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। নাইট রাইডার্স প্রথম মাঠে নামছে ২৯ মার্চ। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচ হবে মুম্বইয়ে।

বৃহস্পতিবার দ্বিতীয় দফার যে সূচি ঘোষিত হয়েছে, তাতে কলকাতা নাইট রাইডার্স ১৩ মে বিরাট কোহলিদের বিরুদ্ধে খেলবে রায়পুরে। অন্যদিকে, ধোনির চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স খেলবে ১৪ই এপ্রিল চেন্নাই। ফলে এই দুই তারকা ক্রিকেটারকে এবার আইপিএলে ইডেনে বসে দেখার সুযোগ হবে না বাংলার ক্রিকেটপ্রেমীদের। তবে আর এক তারকা রোহিত শর্মাকে অবশ্য ঘরের মাঠে বসেই দেখতে পাবেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। ২০ মে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ঘরের মাঠে খেলবে কলকাতা।


এক নজরে দেখে নিন কলকাতা নাইট রাইডার্সের এবছর আইপিএলের ম্যাচগুলি:‌

২৯ মার্চ:‌ প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স (‌মুম্বই)‌

২ এপ্রিল:‌ প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ (‌কলকাতা)‌

৬ এপ্রিল:‌ প্রতিপক্ষ পাঞ্জাব কিংস (‌কলকাতা)‌

৯ এপ্রিল:‌প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস (‌কলকাতা)‌

১৪ এপ্রিল:‌ প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস (‌চেন্নাই)‌


১৭ এপ্রিল:‌ প্রতিপক্ষ গুজরাট টাইটান্স (‌আমেদাবাদ)‌

১৯ এপ্রিল:‌ প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস (‌কলকাতা)‌

২৬ এপ্রিল:‌ প্রতিপক্ষ‌ লখনউ সুপার জায়ান্টস (‌লখনউ)‌

৩ মে:‌ প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ (‌হায়দরাবাদ)‌

৮ মে:‌ প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস (‌দিল্লি)‌

১৩ মে:‌ প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (‌রায়পুর)‌

১৬ মে:‌ প্রতিপক্ষ গুজরাট টাইটান্স (‌কলকাতা)‌

২০ মে:‌ প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স (‌কলকাতা)‌ 

২৪ মে:‌ প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস (‌কলকাতা)‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora