ধারার দুরন্ত ব্যাটিংয়ে বেলাইন রেল, মহিলাদের জাতীয় ক্রিকেটের ফাইনালে বাংলা
সিনিয়রদের জাতীয় ক্রিকেটে খেতাব জয় থেকে মাত্র একধাপ দূরে। রেকর্ড গড়ে হরিয়ানাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলা। এবার সেমিফাইনালে উড়িয়ে দিল গতবারের চ্যাম্পিয়ন শক্তিশালী রেলওয়েজকে। বাংলার জয় এল ৬ উইকেটে।
বাংলার জয়ের অন্যতম দুই স্থপতি মিতা পাল ও ধারা গুজ্জর।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৪
Share on:
মহিলাদের ক্রিকেটে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলা। কিছুদিন আগেই অনূর্ধ্ব ১৫ জাতীয় ক্রিকেটে ভারত সেরা হয়েছে বাংলার মহিলা দল। এবার সিনিয়রদের জাতীয় ক্রিকেটে খেতাব জয় থেকে মাত্র একধাপ দূরে। রেকর্ড গড়ে হরিয়ানাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলা। এবার সেমিফাইনালে উড়িয়ে দিল গতবারের চ্যাম্পিয়ন শক্তিশালী রেলওয়েজকে। বাংলার জয় এল ৬ উইকেটে।
টস জিতে রেলওয়েজকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলা। ঝাঁসি লক্ষ্মী এবং নুজহাত পারভীনের সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩০০ রান তোলে রেলওয়েজ। ১৪০ বলে ১২০ রান করেন ঝাঁসি লক্ষ্মী। অন্যদিকে, ১১৮ বলে ১১৬ রান করেন নুজহাত পারভীন। শেষ দিকে ঝড় তুলে ১৬ বলে ৩০ রান করে দলকে ৩০০ রানে পৌঁছে দেন স্নেহ রানা। বাংলার হয়ে সাইকা ইশাক ১০ ওভারে ৪৮ রানে ৩ উইকেট নেন।
জয়ের জন্য সামনে ৩০১ রানের বিশাল লক্ষ্য থাকলেও দমে যায়নি বাংলা। নিজেদের ওপর বিশ্বাস ছিল বাংলার ক্রিকেটারদের। কারণ, আগের তিনটি ম্যাচেই ৩০০–র বেশি রান তাড়া করে জিতেছে। এদিনও বাংলার জয়ের ভিত গড়ে দেন ধারা গুজ্জর ও মিতা পাল। ৪৯ ওভারে ৪ উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলা। ১২৩ বলে ১২৩ রানের দুরন্ত ইনিংস খেলেন ধারা গুজ্জর। মিতা পাল ৬৬ বলে করেন ৭৬। ২৩ বলে ২১ রান করেন সাথী মণ্ডল। তনুশ্রী সরকার ৪৭ বলে ৩৫ রান করেন। শেষ দিকে প্রিয়াঙ্কা বালা ২০ এবং প্রতিভা রানা ১৪ রানে অপরাজিত থাকেন। সোমবার ফাইনালে বাংলার সামনে মধ্যপ্রদেশ।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.