ট্রেন্ডিং

IPL 2025

‌ভবিষ্যত নিয়ে ভাবেননি ধোনি, গুজরাটকে শেষ ম্যাচে হারিয়েও ইতিহাস গড়ল চেন্নাই

রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছিল গুজরাট টাইটান্স। জিতলেই শীর্ষস্থান নিশ্চিত। কিন্তু গুজরাটকে ৮৩ রানে উরিয়ে প্রথম দুটি স্থানের লড়াই দারুণভাবে জমিয়ে দিল চেন্নাই সুপার কিংস। শেষ ম্যাচে জিতলেও লিগ টেবিলে সবার নীচে থেকে ইতিহাস গড়ল চেন্নাই।

সামনের মরশুমেও কি আইপিএলে দেখা যাবে ধোনিকে?‌

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৫
Share on:

আইপিএলের প্লেঅফে চারটি দল আগেই নিশ্চিত হয়ে গেছে। তবে কে কোন স্থানে থাকবে এখনও চূড়ান্ত হয়নি। রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছিল গুজরাট টাইটান্স। জিতলেই শীর্ষস্থান নিশ্চিত। কিন্তু গুজরাটকে ৮৩ রানে উরিয়ে প্রথম দুটি স্থানের লড়াই দারুণভাবে জমিয়ে দিল চেন্নাই সুপার কিংস। শেষ ম্যাচে জিতলেও লিগ টেবিলে সবার নীচে থেকে ইতিহাস গড়ল চেন্নাই। 

এটাই কি আইপিএলে মহেন্দ্র সিং ধোনির শেষ ম্যাচ?‌ এখনও নিজের ক্রিকেটজীবন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ‘‌আনপ্রেডিক্টেবল’‌ ধোনি। তবে ভক্তরা ধরেই নিয়েছেন এটাই হয়তো শেষ ম্যাচ। সেই মতো এদিন আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন ধোনি ভক্তরা। চলতি আইপিএলে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন চেন্নাইয়ের ‘‌থালা’‌। 

বারবার ভাল উইকেটের পক্ষে সওয়াল করে এসেছেন ধোনি। আমেদাবাদে ভাল উইকেট পেয়ে আবার জ্বলে উঠলেন চেন্নাই ব্যাটাররা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ২৩০। শুরুতেই ঝড় তুলে ১৭ বলে ৩৪ রান করে আউট হন আয়ূশ মাত্রে। ডেভন কনওয়ে ৩৫ বলে করেন ৫২। উর্ভিল প্যাটেল ১৯ বলে ৩৯। শেষদিকে দুরন্ত ব্যাটিং করে দলকে বড় রানে পৌঁছে দেন ডিওয়াল্ড ব্রেভিস (‌২৩ বলে ৫৭)‌। ১৮ বলে ২১ রান করে অপরাজিত থেকেন রবীন্দ্র জাদেজা। 


জবাবে ব্যাট করতে নেমে ১৮.‌৩ ওভারে মাত্র ১৪৭ রানে গুটিয়ে যায় গুজরাট টাইটান্স। সর্বোচ্চ রান করেন সাই সুদর্শন (‌২৮ বলে ৪১)‌। অধিনায়ক শুভমান গিল (‌৯ বলে ১৩)‌, জস বাটলার (‌৭ বলে ৩)‌, শেরফানে রাদারফোর্ডরা (‌৪ বলে ০)‌ ব্যর্থ। শাহরুখ খান ১৫ বলে করেন ১৯, রাহুল তেওয়াটিয়া ১০ বলে ১৪। দুরন্ত বোলিং করে ১৩ রানে ৩ উইকেট নেন অংশুল কম্বোজ। 

১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল গুজরাট। অন্যদিকে, ১৮ ম্যাচে ৮ পয়েন্টে সবার নীচে চেন্নাই। আইপিএলের ইতিহাসে আগে কখনও এইরকম করুণ অবস্থা হয়নি চেন্নাইয়ের। এই প্রথম লিগ টেবিলে সবার শেষে। দলের এইরকম করুণ হাল হলেও নিজের ভবিষ্যত নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি ধোনি। ম্যাচের পর তিনি বলেন, ‘‌এটাই আমার শেষ ম্যাচ এখনই বলছি না। এখন বাড়ি ফিরে যাচ্ছি। হাতে ৪–৫ সময় আছে। তারপর সিদ্ধান্ত নেব পরের মরশুমে খেলব কিনা।’‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora