ট্রেন্ডিং

RSA Vs PAK, 1st Test

অভিষেক টেস্টেই নজির, ৯ নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের রেকর্ড করবিন বশের

অভিষেক টেস্টে বল হাতে আগেই নিজেকে মেলে ধরেছিলেন দক্ষিণ আফ্রিকার করবিন বশ। এবার ব্যাট হাতেও নজির গড়লেন। অভিষেক টেস্টে ৯ নম্বরে ব্যাট করতে নেমে খেললেন সর্বোচ্চ রানের ইনিংস। ভেঙে দিলেন শ্রীলঙ্কার মিলন রত্নায়েকের রেকর্ড।

রেকর্ড গড়ার পথে করবিন বশ।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৪
Share on:

অভিষেক টেস্টে বল হাতে আগেই নিজেকে মেলে ধরেছিলেন দক্ষিণ আফ্রিকার করবিন বশ। এবার ব্যাট হাতেও নজির গড়লেন। অভিষেক টেস্টে ৯ নম্বরে ব্যাট করতে নেমে খেললেন সর্বোচ্চ রানের ইনিংস। ভেঙে দিলেন শ্রীলঙ্কার মিলন রত্নায়েকের রেকর্ড। করবিন বশ ও ডেন প্যাটারসনের দাপটেই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের ২১১ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা তোলে ৩০১। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে পাকিস্তান তুলেছে। দুই ইনিংস মিলিয়ে এখনও ২ রানে পিছিয়ে।

আগের দিনের ৮২/৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ১৩৬ রানের মাথায় আউট হন তেম্বা বাভুমা (‌৩১)‌। বেডিংহ্যাম করেন ৩০। ভেরেইনে (‌২)‌ ও মার্কো জানসেন (‌২)‌ দ্রুত আউট হন। দলের ২১৮ রানের মাথায় আউট হন এইডেন মার্করাম। তিনি করেন ৮৯। মার্করাম আউট হওয়ার পর সেখান থেকে দলকে টেনে নিয়ে যান করবিন বশ। তাঁকে যোগ্য সহায়তা করে কাগিসো রাবাডা ও ডেন প্যাটারসন। নবম উইকেটে রাবাদার (১৩ রান) সঙ্গে ৪১ ও দশম উইকেটে প্যাটারসনের (১২ রান) সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন বশ। শেষ পর্যন্ত তিনি ৮১ রানে অপরাজিত থাকেন। 

অভিষেক টেস্টে ৯ নম্বরে নামা কোনও ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ রানের ইনিংস। বশের আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার মিলন রত্নায়েকের। চলতি বছর ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ৭২ রান করেছিলেন। বলবিন্দার সান্ধুর রেকর্ড ভেঙেছিলেন রত্নায়েকে। ১৯৮৩ সালে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক টেস্টে ৯ নম্বরে ব্যাট করতে নেমে ৭১ রান করেছিলেন সান্ধু। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে পাকিস্তান। আউট হয়েছেন সাইম আয়ুব (‌২৭)‌, শান মাসুদ (২৮‌)‌, কামরান গুলাম (‌৪)। ক্রিজে রয়েছেন বাবর আজম (‌১৬)‌ ও সৌদ শাকিল (৮‌)‌।  


আরও পড়ুনঃ টানা ৫ ম্যাচ হারের গ্লানি কাটিয়ে অবশেষে পয়েন্টের মুখ দেখল মহমেডান, আটকে দিল শক্তিশালী ওড়িশাকে


সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ২১১ ও ২১.৩ ওভারে ৮৮/৩ (আয়ুব ২৮, মাসুদ ২৮, বাবর অপরাজিত ১৬, শাকিল অপরাজিত ৮; রাবাদা ১/৩১, ইয়ানসেন ২/১৭)।

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩০১ (মার্করাম ৮৯, বশ অপরাজিত ৮১; শেহজাদ ৩/৭৫, আব্বাস ১/৭৯, নাসিম ৩/৯২, জামাল ২/৩৬, আয়ুব ১/৩)।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora