লিগ ফাইনালে দুই দলের কর্তাদের হাতাহাতি, বিতর্কিত ফাইনাল, যুগ্ম–জয়ী ইস্টবেঙ্গল ও ভবানীপুর
সিএবি প্রথম ডিভিশন লিগের গ্রুপ ‘এ’ ফাইনালে ইস্টবেঙ্গল–ভবানীপুরের মধ্যে ম্যাচের প্রথম দিন থেকেই উত্তেজনার পারদ বাড়ছিল। ম্যাচের শেষদিনে এসে চূড়ান্ত নটক। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটারদের মধ্যে হাতাহাতি। যা গড়াল সমর্থক–কর্তাদের মধ্যেও। পরিস্থিতি সামাল দিতে শেষপর্যন্ত পুলিশ ডাকতে বাধ্য হন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। পুলিশের হস্তক্ষেপে আবার ম্যাচ শুরু হলেও নিস্পত্তি হল না। বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। যুগ্ম–জয়ী ঘোষণা করা হয় দুই দলকে।
বিবেক সিংকে ম্যাচের সেরার পুরস্কার তুলে দেওয়া হচ্ছে।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুন ০৬, ২০২৫
Share on:
সিএবি প্রথম ডিভিশন লিগের গ্রুপ ‘এ’ ফাইনালে ইস্টবেঙ্গল–ভবানীপুরের মধ্যে ম্যাচের প্রথম দিন থেকেই উত্তেজনার পারদ বাড়ছিল। ম্যাচের শেষদিনে এসে চূড়ান্ত নটক। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটারদের মধ্যে হাতাহাতি। যা গড়াল সমর্থক–কর্তাদের মধ্যেও। পরিস্থিতি সামাল দিতে শেষপর্যন্ত পুলিশ ডাকতে বাধ্য হন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। পুলিশের হস্তক্ষেপে আবার ম্যাচ শুরু হলেও নিস্পত্তি হল না। বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। যুগ্ম–জয়ী ঘোষণা করা হয় দুই দলকে।
টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৬৪৩ রান তোলে ভবানীপুর। জবাবে ব্যাট করতে নেমে শেষদিন এক সময় ইস্টবেঙ্গলের রান ছিল ৮ উইকেটে ২০৯। এরপর বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকে। বৃষ্টি থামলে আবার খেলা শুরু হয়। কিন্তু কিছুক্ষণ খেলা হওয়ার পর আবার বৃষ্টি নামে। সেই সময় ইস্টবেঙ্গলের রান ছিল ৮ উইকেটে ২৪৩। বৃষ্টি থামলে সন্ধে ৭টা নাগাদ খেলা শুরু করার উদ্যোগ নেন আম্পায়াররা। কিন্তু আবার বৃষ্টি নামায় ম্যাচ পরিত্যক্ত করতে বাধ্য হন আম্পায়াররা। বেঁচে যায় ইস্টবেঙ্গল। কারণ, সেই সময় ভবানীপুরের থেকে ৪০০ রানে পিছিয়ে ছিল তারা। আর ম্যাচ শুরু না হওয়ায় যুগ্ম বিজয়ী ঘোষণা করা হয় ইস্টবেঙ্গল ও ভবানীপুরকে।
খেলা বন্ধ হয়ে যাওয়ার পর দুই দলের ক্রিকেটাররা সাজঘরে ফিরছিলেন। সেই সময় ইস্টবেঙ্গলের ঋত্বিক চ্যাটার্জির সঙ্গে ভবানীপুরের শাকির হাবিব গান্ধীর বচসা বাধে। দুজনের মধ্যে গন্ডগোলের সূত্রপাত ঘটেছিল ম্যাচে দ্বিতীয় দিন। ঋত্ত্বিক চ্যাটার্জির বলে শাকির হাবিব গান্ধীর আউট হওয়াকে ঘিরে। তৃতীয় দিনেও তুমুল বিতর্কের সাক্ষী থেকেছিল ইডেন। ভবানীপুরের অভিযোগ, ব্যাকফুটে চলে গিয়ে ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করছিলেন ইস্টবেঙ্গল ক্রিকেটাররা।
শেষদিন ঋত্বিক ও শাকিরের মধ্যে গন্ডগোল বাধার পড়ই ইস্টবেঙ্গল এবং ভবানীপুর কর্তা ও সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু হয়। সিএবি–র কয়েকজন হাতাহাতি থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি পুলিশ ডাকতে বাধ্য হন। এরপর পুলিশ প্রহরায় ম্যাচ শুরু হয়। ফাইনাল ম্যাচের কাট–অফ টাইম ছিল সন্ধে ৭.৪৫। কিন্তু বৃষ্টির জন্য আর ম্যাচ শুরু হতে পারেনি।
ম্যাচের পর সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি বলেন, ‘আমার ক্রিকেট জীবন ও প্রশাসক হিসেবে গত ৪০ বছরে এমন ঘটনা আগে কখনও দেখিনি। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আম্পায়ারদের রিপোর্ট পাওয়ার পর অ্যাপেক্স কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হবে।’ রাতেই তিনি ম্যাচের আম্পায়ারদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। বিস্তারিত ঘটনা জেনে নেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.