ট্রেন্ডিং

IPL 2025

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ নাটকীয়ভাবে জিতে লিগ টেবিলের শীর্ষে গুজরাট টাইটান্স

জয়ের জন্য শেষ ওভারে গুজরাট টাইটান্সের দরকার ছিল ১৫ রান। দীপক চাহারের হাতে বল তুলে দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। গুজরাটের কাছে কাজটা খুব একটা সহজ ছিল না। কিন্তু মুম্বইকে বাঁচাতে পারলেন না দীপক চাহার। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে জয় তুলে নিল গুজরাট।

অধিনায়কোচিত ইনিংস। মুম্বইয়ের বিরুদ্ধে দলকে জয় এনে দিলেন শুভমান গিল।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মে ০৭, ২০২৫
Share on:

জয়ের জন্য শেষ ওভারে গুজরাট টাইটান্সের দরকার ছিল ১৫ রান। দীপক চাহারের হাতে বল তুলে দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। গুজরাটের কাছে কাজটা খুব একটা সহজ ছিল না। কিন্তু মুম্বইকে বাঁচাতে পারলেন না দীপক চাহার। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে জয় তুলে নিল গুজরাট। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে নাটকীয়ভাবে ৩ উইকেটে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল গুজরাট। একই সঙ্গে প্লেঅফ কার্যত নিশ্চিত করে ফেলল।

মঙ্গলবার ওয়াংখেড়েতে টস জিতে মুম্বইকে প্রথমে ব্যাট করতে পাঠান গুজরাট অধিনায়ক শুভমান গিল। প্রথম ওভারে মহম্মদ সিরাজের দ্বিতীয় বলেই ফিরে যান রায়ান রিকেলটন (‌২ বলে ২)‌। রোহিত শর্মাও (‌৮ বলে ৭)‌ এদিন নিজেকে মেলে ধরতে পারেননি। এরপর উইল জ্যাকস (‌৩৫ বলে ৫৩)‌ ও সূর্যকুমার যাদব (‌২৪ বলে ৩৫)‌ দলকে এগিয়ে নিয়ে যান। দুজনের জুটিতে ওঠে ৭১। জুটি ভাঙতেই ধস নামে মুম্বইয়ের ইনিংসে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৫৫। তিলক ভার্মা (‌৭ বলে ৭)‌, হার্দিক পান্ডিয়া (‌৩ বলে ১)‌, নমন ধীররা (‌১০ বলে ৭)‌ ব্যর্থ। করবিন বস ২২ বলে করেন ২৭। সাই কিশোর ৩৪ রানে ২ উইকেট নেন।


জয়ের জন্য ১৫৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই সাই সুদর্শনের (‌৫ বলে ৫)‌ উইকেট হারায় গুজরাট। এরপর দলকে এগিয়ে নিয়ে যান শুভমান গিল (‌৪৬ বলে ৪৩)‌ ও জস বাটলার (‌২৭ বলে ৩০)‌। বৃষ্টির জন্য দু’‌বার খেলা বন্ধ থাকে। দ্বিতীয়বার খেলা বন্ধ হওয়ার সময় ডাকওয়ার্থ–লুইস নিয়মে এগিয়েছিল মুম্বই। আবার যখন খেলা শুরু হয় জয়ের জন্য গুজরাটের সামনে লক্ষ্য দাঁড়ায় ১ ওভারে ১৫। 

মন্থর ওভার রেটের জন্য শেষ ওভারে বৃত্তের বাইরে মাত্র ৪ জন ফিল্ডার রাখতে পেরেছিল মুম্বই। সেই সুযোগ কাজে লাগিয়ে দীপক চাহারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান রাহুল তেওয়াটিয়া। দ্বিতীয় বলে ১ রান নেন। তৃতীয় বলে ছক্কা হাঁকান জেরাল্ড কোয়েৎজে। চতুর্থ বল নো করে ফেলেন দীপক চাহার। ফ্রি হিটে অবশ্য ১ রান আসে গুডরাটে। শেষ ২ বলে দরকার ছিল ১ রান। পঞ্চম বলে কোয়েৎজে আউট (‌৬ বলে ১২)‌। শেষ বলে গুজরাটের জয়ের জন্য দরকার ছিল ১ রান। মিড অফে বল ঠেলে ১ রান নিয়ে দলকে জেতান আরশাদ খান। গুজরাটের হয়ে শেরফানে রাদারফোর্ড ১৫ বলে করেন ২৮। যশপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট ও অশ্বিনী কুমার ২টি করে উইকেট নেন।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora