ট্রেন্ডিং

Women T20 WC 2024

রাজনৈতিক অস্থিরতার জন্য বাংলাদেশ থেকে মহিলা টি২০ বিশ্বকাপ বিশ্বকাপ সরিয়ে নিল আইসিসি

রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হল মহিলাদের টি২০ বিশ্বকাপ। অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাশাহীতে। তবে আয়োজকের দায়িত্বে থাকবে বাংলাদাশের হাতেই।

বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হল মহিলাদের টি২০ বিশ্বকাপ

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৪
Share on:

মাসখানেক ধরেই রাজনৈতিক অচলাবস্থা বাংলাদেশে। উদ্ভূত পরিস্থিতিতে আদৌও সেদেশে ২০২৪ মহিলাদের টি২০ বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হবে কিনা, তা নিয়ে সংশয় ছিল। আশঙ্কা শেষ পর্যন্ত সত্যি হয়ে দাঁড়াল। রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হল মহিলাদের টি২০ বিশ্বকাপ। অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাশাহীতে। তবে আয়োজকের দায়িত্বে থাকবে বাংলাদাশের হাতেই।

৩ থেকে ২০ অক্টোবর বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৪ মহিলাদের টি২০ বিশ্বকাপ। এ মাসের শুরু থেকে রাজনৈতিক অস্থিরতার জন্য বাংলাদেশে অনিশ্চিত হয়ে পড়ে প্রতিযোগিতা। এই পরিস্থিতিতে অনেক দেশই বাংলাদেশে খেলতে যেতে রাজি ছিল না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছিল, দেশে টি২০ বিশ্বকাপ আয়োজন করত কোনও সমস্যা হবে না। কিন্তু অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ সেদেশের  নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাই বাংলাদেশ থেকে প্রতিযোগিতা সরিয়ে নিয়েছে আইসিসি।


আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস এক বিবৃতিতে অ্যালারডাইস বলেন, ‘বিশ্বকাপে অংশগ্রহণকারী কয়েকটি দেশের সরকার সেদেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সেই কারণে বাংলাদেশ থেকে প্রতিযোগিতা সরিয়ে নেওয়া হল। তবে আয়োজক স্বত্ত্ব বাংলাদেশের হাতেই থাকবে।’‌

বাংলাদেশের বিকল্প হিসেবে ভারত, শ্রীলঙ্কা, ওমান ও সংযুক্ত আরব আমিরশাহীর নাম শোনা যায়। জিম্বাবোয়েও প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে আগ্রহী ছিল। তবে শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহীকেই  বেছে নিয়েছে আইসিসি। এর আগে ২০২১ সালে ওমানের সঙ্গে যৌথভাবে পুরুষদের টি২০ বিশ্বকাপও আয়োজন করেছিল সংযুক্ত আরব আমীরশাহী। তারা দায়িত্ব নেওয়া সে দেশের ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছে আইসিসি। দুবাই ও শারজাতে গোটা প্রতিযোগিতা হবে। বাংলাদেশ থেকে সরে গেলেও বিশ্বকাপের সূচিতে অবশ্য কোনও পরিবর্তন ঘটছে না। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora