ট্রেন্ডিং

India vs England, 1st Test, Day 3

‌ক্যাচ ফেলার মাশুল দিতে হল ভারতকে, ইংল্যান্ড তুলল ৪৬৫, দ্বিতীয় ইনিংসে শুভমানরা ৯০/‌২, এগিয়ে ৯৬ রানে

ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলি টেস্টে ক্যাচ ফেলার মাশুল দিতে হল ভারতকে। ভারতীয় ফিল্ডারদের সৌজন্যে প্রথম ইনিংসে ৪৬৫ রানে পৌঁছয় ইংল্যান্ড। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৯০ রান তুলেছে ভারত। দুই ইনিংস মিলিয়ে ভারত ৯৬ রানে এগিয়ে।

দুরন্ত বোলিং। ৮৩ রানে ৫ উইকেট তুলে নিয়ে মাঠ ছাড়ছেন বুমরা।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৫
Share on:

ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলি টেস্টে ক্যাচ ফেলার মাশুল দিতে হল ভারতকে। ভারতীয় ফিল্ডারদের সৌজন্যে প্রথম ইনিংসে ৪৬৫ রানে পৌঁছয় ইংল্যান্ড। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৯০ রান তুলেছে ভারত। দুই ইনিংস মিলিয়ে ভারত ৯৬ রানে এগিয়ে।

আগের দিনের ৩ উইকেটে ২০৯ রান হাতে নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ওলি পোপ ১০০ ও হ্যারি ব্রুক কোনও রান না করে ক্রিজে ছিলেন। দিনের শুরুতেই ওলি পোপকে (‌১০৬)‌ তুলে নিয়ে ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন প্রসিদ্ধ কৃষ্ণ। অধিনায়ক বেন স্টোকস (‌২০)‌ বেশিক্ষণ ক্রিজে স্থায়ী না হলেও দলকে এগিয়ে নিয়ে যান হ্যারি ব্রুক। তাঁকে কিছুটা সঙ্গ দেন জেমি স্মিথ। এই জুটিই ইংল্যান্ডকে সাড়ে তিনশো–র কাছে পৌঁছে দেয়।


প্রথম দিন উইকেটহীন থাকলেও এদিন অবশ্য নিজেকে মেলে ধরেন প্রসিদ্ধ কৃষ্ণ। স্মিথকে (‌৫২ বলে ৪০)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন। এরপর হ্যারি ব্রুককেও ফেরান। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি পেলেন না হ্যারি ব্রুক। ১১২ বলে ৯৯ রানের ইনিংস খেলে শার্দুল ঠাকুরের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ক্রিস ওকস (‌৩৮)‌, কার্সরা (‌২২)‌ ইংল্যান্ডকে ৪০০ রানের গণ্ডি পার করে দেন। শেষ পর্যন্ত ৪৬৫ রান তোলে ইংল্যান্ড। ভারতীয় ফিল্ডাররা ৬টি ক্যাচ না ফস্কালে আরও কম রানে গুটিয়ে যেত ইংল্যান্ড। যশপ্রীত বুমরা ৮৩ রানে ৫ উইকেট নেন। ১২৮ রানে ৩ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। ১২২ রানে ২ উইকেট সিরাজের।

৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। আগের ইনিংসে সেঞ্চুরি করা যশস্বী জয়সওয়াল মাত্র ৪ রান করে আউট হন। এরপর ভারতকে এগিয়ে নিয়ে যান লোকেশ রাহুল ও সাই সুদর্শন। ৪৮ বলে ৩০ রান করে বেন স্টোকসের বলে আউট হন সুদর্শন। দিনের শেষে ভারত তোলে ২ উইকেট হারিয়ে ৯০ রান। ৪৭ রানে লোকেশ রাহুল ও ৬ রানে শুভমান গিল ক্রিজে রয়েছেন। ‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora