ট্রেন্ডিং

India vs South Africa 2nd Test: Day 4

‌দেশে মাঠে আবার লজ্জায় পড়তে চলেছে ভারত, প্রোটিয়াদের কাছে ধবল ধোলাইয়ের আশঙ্কা

সিরিজ হার কার্যত নিশ্চিত হয়ে গেছে। ভারতের সামনে এখন গুয়াহাটি টেস্ট বাঁচানোর লড়াই। দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে এখনও গোটা একটা দিন উইকেটে কাটাতে হবে ভারতকে। হাতে রয়েছে ৮ উইকেট। ভারতের কাছে কাজটা যথেষ্ট কঠিন। কারণ পঞ্চম দিনে ভাঙা বাইশ গজ থেকে নিশ্চিতভাবেই সুবিধা আদায় করে নেবেন প্রোটিয়া স্পিনাররা। গুয়াহাটিতে হারলেই ঘরের মাঠে পরপর দুটো টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হবে ভারতকে।

এইভাবেই বারবার ব্যর্থ হল ভারতের প্রয়াস।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৫, ২০২৫
Share on:

সিরিজ হার কার্যত নিশ্চিত হয়ে গেছে। ভারতের সামনে এখন গুয়াহাটি টেস্ট বাঁচানোর লড়াই। দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে এখনও গোটা একটা দিন উইকেটে কাটাতে হবে ভারতকে। হাতে রয়েছে ৮ উইকেট। ভারতের কাছে কাজটা যথেষ্ট কঠিন। কারণ পঞ্চম দিনে ভাঙা বাইশ গজ থেকে নিশ্চিতভাবেই সুবিধা আদায় করে নেবেন প্রোটিয়া স্পিনাররা। গুয়াহাটিতে হারলেই ঘরের মাঠে পরপর দুটো টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হবে ভারতকে।

প্রথম ইনিংসে ভারতের ওপর ৪৮৯ রানের বোঝা চাপিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ভারত গুটিয়ে যায় ২০১ রানে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৬০ রান তুলে ইনিংস সমাপ্তি ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৫৪৯ রান। চতুর্থ দিনের শেষে ২ উইকেট হারিয়ে ২৭ রান তুলেছে ভারত।

আগের দিনের বিনা উইকেটে ২৬ রান হাতে নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। দলীয় ৫৯ রানের মাথায় আউট হন রায়ান রিকেলটন (৩৫)। তাঁকে ফেরান রবীন্দ্র জাদেজা। এরপর এইডেন মার্করামকে (২৯) তুলে নেন। অধিনায়ক তেম্বা বাবুমাকে (৩) রানে ফেরান ওয়াশিংটন সুন্দর। ৭৭ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর ট্রিস্টান স্টাবস ও টনি ডি জর্জি দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে নিয়ে যান। মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন স্টাবস (৯৪)। ৪৯ রান করে আউট হন টনি ডি জর্জি। এরপরই ইনিংস সমাপ্তি ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। উইয়ান মুলডার ৩৫ রান করে অপরাজিত থাকেন। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ৪ উইকেট নেন।

জয়ের জন্য ৫৪৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ রানের মাথায় যশস্বী জয়সওয়ালের (১৩) উইকেট হারায় ভারত। তাঁকে তুলে নেন মার্কো জানসেন। এরপর ২১ রানের মাথায় লোকেশ রাহুলকে (৬) ফেরান হারমার। দিনের শেষ বেলায় ২ উইকেট হারিয়ে চাপে ভারত। ক্রিজে রয়েছেন সাই সুদর্শন (২) ও কুলদীপ যাদব (৪)। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora