ট্রেন্ডিং

India vs Zimbabwe

‌শূন্য বলে ৭ রান!‌ ১ বলে ১৩!‌ অনন্য নজির ভারত–জিম্বাবোয়ে ম্যাচে, ভাগীদার যশস্বী–সিকান্দার

শূন্য বলে ৭ রান!‌ ১ বলে ১৩!‌ অনন্য নজির তৈরি হল ভারত–জিম্বাবোয়ে টি২০ সিরিজের শেষ ম্যাচে। জিম্বাবোয়েকে ৪২ রানে হারিয়ে ৪–১ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত।

অনন্য নজিরের ভাগীদার যশস্বী ও সিকান্দার

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৪
Share on:

শূন্য বলে ৭ রান!‌ ১ বলে ১৩!‌ এরকম আবার হয় নাকি?‌ তাও আবার আন্তর্জাতিক ক্রিকেটে!‌ না, অবাক হওয়ার কিছু নেই। এমনই অনন্য নজির তৈরি হল ভারত–জিম্বাবোয়ে টি২০ সিরিজের শেষ ম্যাচে। ‌আর এই রেকর্ডের ভাগীদার হলেন ভারতের যশস্বী জয়সওয়াল ও জিম্বাবোয়েক সিকান্দার রাজা। রেকর্ডের ম্যাচে জিম্বাবোয়েকে ৪২ রানে হারিয়ে ৪–১ ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত।

সিরিজের শেষ ম্যাচে টস ভাগ্য সহায়তা করেনি ভারত অধিনায়ক শুভমান গিলকে। জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান। সিকান্দার নিজেই বল তুলে নেন। তাঁর প্রথম বলেই স্লগ সুইপে ছক্কা হাঁকান যশস্বী। সিকান্দারের বলটা ‘‌নো’‌ ছিল। ফলে কোনও বল হওয়ার আগেই ভারতের রান দাঁড়ায় ৭। পরের বলেও ছক্কা মারেন যশস্বী। ফলে ১ বলে ভারতের রান দাঁড়ায় ১৩। ১ বলে ১৩ রান আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে সত্যিই অনন্য নজির।


আরও পড়ুনঃ দিল্লি ক্যাপিটালসের কোচের হটসিটে সৌরভ?‌ পাল্লা ভারি রাহুল দ্রাবিড়ের


আরও পড়ুনঃ আবার গোল ইসরাফিল দেওয়ানের, জয়ের ধারা অব্যাহত মহমেডান স্পোর্টিংয়ে


দারুণ শুরু করলেও সিরিজের শেষ ম্যাচে অবশ বড় রান পেলেন না যশস্বী। ১২ রান করে সিকান্দারের ওই ওভারেরই চতুর্থ বলে আউট হন। অভিষেক শর্মা ১১ বলে ১৪ রান করে ফিরে যান। শুভমান গিল ১৪ বলে করেন ১৩। ৫ ওভারের মধ্যে ৪০ রানে দলের সেরা তিন ব্যাটারকে হারায় ভারত। এরপর ইনিংস গড়েন সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ। দুটিতে ওঠে ৬৫। ২৪ বলে ২২ রান করে ফিরে যান রিয়ান। ৪৫ বলে ৫৮ রান করেন সঞ্জু। ১২ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলে ভারতকে দেড়শ রানের গণ্ডি পার করে দেন শিবম দুবে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৭ রান তোলে ভারত। ৯ বলে ১১ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। জিম্বাবোয়ের মুজারাবানি ১৯ রানে ২ উইকেট নেন।

ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় জিম্বাবোয়ে। ইনিংসের তৃতীয় বলে ওয়েসলি মাধেভেরেকে (‌০)‌ তুলে নেন মুকেশ কুমার। তৃতীয় ওভারে মুকেশের দ্বিতীয় শিকার ব্রায়ান বেনেট (‌১০)‌। এরপর জিম্বাবোয়েকে টেনে নিয়ে যাচ্ছিলেন তাদিওয়ানেশ মারুমানি ও ডিওন মেয়ার্স। মারুমানিকে (‌২৭)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর। ৩২ বলে ৩৪ রান করে শিবম দুবের বলে আউট হন মেয়ার্স। জোনাথান ক্যাম্পবেলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন অধিনায়ক সিকান্দার রাজা (‌৮)‌। শেষ পর্যন্ত ১৮.‌৩ ওভারে ১২৫ রানে গুটিয়ে যায় জিম্বাবোয়ে। দুরন্ত বোলিং করে ২২ রানে ৪ উইকেট তুলে নেন মুকেশ কুমার। ২৫ রানে ২ উইকেট শিবম দুবে। বিপক্ষে জিম্বাবোয়ের মতো দুর্বল দল হলেও ভারতীয় তরুণ ব্রিগেড যে দায়িত্ব নেওয়ার জন্য তৈরি, প্রমাণ করে দিল।  

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora