ট্রেন্ডিং

U19 Women's T20 World Cup

‌মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করে ইতিহাস গঙ্গোদি তৃষার

ইতিহাস গড়লেন ভারতের অনূর্ধ্ব ১৯ মেয়েদের দলের ক্রিকেটার গঙ্গোদি তৃষা। মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির নজির গড়লেন। স্কটল্যান্ডের বিরুদ্ধে ৫৯ বলে ১১০ রানের দুরন্ত ইনিংস খেললেন।

ইতিহাস গড়ার পথে গঙ্গোদি তৃষা।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৮, ২০২৫
Share on:

ইতিহাস গড়লেন ভারতের অনূর্ধ্ব ১৯ মেয়েদের দলের ক্রিকেটার গঙ্গোদি তৃষা। মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির নজির গড়লেন। স্কটল্যান্ডের বিরুদ্ধে ৫৯ বলে ১১০ রানের দুরন্ত ইনিংস খেললেন। তাঁর ঝড়েই উড়ে গেল স্কটল্যান্ড। নিয়মরক্ষার ম্যাচে ভারত জিতল ১৫০ রানে। শুধু ব্যাটেই দাপট ন্যয়, বল হাতেও ৩ উইকেট তুলে নিয়েছেন তৃষা।

অনূর্ধ্ব ১৯ মেয়েদের বিশ্বকাপে আগেই সেমিফাইনালে পৌঁছে গেছে ভারত। মঙ্গলবার স্কটল্যান্ডের বিরুদ্ধে ছিল নিয়মরক্ষার ম্যাচ। টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল স্কটল্যান্ড। শুরু থেকেই ঝড় তোলেন তৃষা গঙ্গোদি। অন্যপ্রান্তে জি কমলিনী ছিলেন সতর্ক। তৃষার ঝড়ে উড়ে যান স্কটল্যান্ড। ওপেনিং জুটিতে ১৩.‌২ ওভারে ১৪৭ রানে পৌঁছে যায় ভারত। এরপর আউট হন কমলিনী। ৪২ বলে তিনি করেন ৫১। ৫৯ বলে ১১০ রান করে অপরাজিত থাকেন তৃষা গঙ্গোদি। মারে ১৩টি ৪ ও ৪টি ৬। ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে ভারত। সানিকা চালকে ২০ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। 


আরও পড়ুনঃ মুকুটে আরও একটা পালক, এবার আইসিসি–র বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন যশপ্রীত বুমরা


চলতি বিশ্বকাপে শুরুটা অবশ্য ভাল হয়নি তৃষার। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪ রানে আউট হয়েছিলেন। মালয়েশিয়ার বিরুদ্ধে ২৭ রানে অপরাজিত ছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে করেন ৪৯, বাংলাদেশের বিরুদ্ধে ৪০। আজ স্কটল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন। এই সেঞ্চুরি সেমিফাইনালের আগে তাঁর আত্মবিশ্বাস বাড়াবে। ইতিমধ্যে ভারতীয় সিনিয়র দলের হয়েও খেলে ফেলেছেন তৃষা। 

জয়ের জন্য ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্কটল্যান্ড ১৪ ওভারে ৫৮ রানেই গুটিয়ে যায়। ১৩ রানে পড়েছিল প্রথম উইকেট, ৪২ রানে পঞ্চম উইকেট। দুই ওপেনার পিপা কেলি ও এম্মা ওয়ালসিংহ দুজনেই ১২ রান করেন। আয়ুশি শুক্লা ৮ রানে ৪টি, বৈষ্ণবী শর্মা ৫ রানে ও  ও গঙ্গোদি তৃষা ৬ রানে ৩টি করে উইকেট নেন। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora