ট্রেন্ডিং

IND-W vs WI-W T20 2024

দুরন্ত ব্যাটিং জেমাইমার, তিতাসের ৩ উইকেট, প্রথম টি২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৪৯ রানে হারাল ভারত

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহিলাদের একদিনের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছে ভারতীয় দল। সেই হারের ধাক্কা সামলে দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন হরমনপ্রীত কাউররা। প্রথম টি২০ ম্যাচে ক্যারিবিয়ানদের ৪৯ রানে উড়িয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

ব্যাট হাতে ঝড় তুললেন জেমাইমা রডরিগেজ।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৪
Share on:

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহিলাদের একদিনের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছে ভারতীয় দল। সেই হারের ধাক্কা সামলে দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন হরমনপ্রীত কাউররা। প্রথম টি২০ ম্যাচে ক্যারিবিয়ানদের ৪৯ রানে উড়িয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। দুরন্ত ব্যাটিং করে ভারতের জয়ের ভিত গড়ে দেন জেমাইমা রডরিগেজ। তিনিই ম্যাচের সেরা।

টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ভাল শুরু করেন দুই ওপেনার স্মৃতি মানধানা ও উমা ছেত্রী। ওপেনিং জুটিতে ওঠে ৫০। সপ্তম ওভারের তৃতীয় বলে আউট হন উমা (‌২৬ বলে ২৪)‌। এরপর ভারতকে এগিয়ে নিয়ে যান স্মৃতি ও জেমাইমা। ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে যথেষ্টই আক্রমণাত্মক ছিলেন এই দুই ভারতীয় ব্যাটার। চলতি বছরে দারুণ ছন্দে রয়েছেন মানধানা। একদিনের ক্রিকেটে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এক ক্যালেন্ডার বছরে চার–চারটি সেঞ্চুরি করেছেন এই ভারতীয় ওপেনার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি ২০ ম্যাচে একবার জীবন পেয়ে ৩৩ বলে ৪৪ রান করে আউট হন মানধানা। মারেন ৭টি ৪, ২টি ৬।


উমা আউট হওয়ার পর ৩ নম্বরে ব্যাট করতে নেমেছিলেম জেমাইমা রডরিগেজ। ক্রিজে নেমে তিনি ঝড় তোলেন।  ভাল শুরু করেছিলেন রিচা ঘোষও। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি। ১৪ বলে ২০ রান করে তিনি ডিন্ড্রা ডটিনের বলে আউট হন। ‌জেমাইমার ঝড় অবশ্য থামেনি। শেষ পর্যন্ত ৩৫ বলে ৭৩ রান করে তিনি রান আউট হন। মারেন ৯টি ৪, ২টি ৬। ১১ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন হরমনপ্রীত কাউর। নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ৪ উইকেট হারিয়ে ১৯৫।

জয়ের জন্য ১৯৬ রানের বিশাল লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক হেইলি ম্যাথুজকে (‌১)‌ তুলে নেন তিতাস সাধু। সপ্তম ওভারে শেমাইন ক্যাম্পবেলকে (‌১৩)‌ তুলে নেন দীপ্তি শর্মা। এরপর দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কিয়ানা জোসেফ ও ডিন্দ্রা ডটিন। জোসেফকে (‌৩৩ বলে ৪৯)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন তিতাস সাধু। ডটিনের একার লড়াই কাজে আসেনি। ২৮ বলে ৫২ রান করে তিতাসের বল ডটিন আউট হওয়ার সঙ্গে সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের দেওয়াল লিখন পরিস্কার হয়ে যায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৪৬। ৩৭ রানে ৩ উইকেট নেন তিতাস সাধু। ২টি করে উইকেট নেন দীপ্তি শর্মা ও রাধা যাদব।‌ 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora