প্লেঅফ আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কত নম্বর স্থানে শেষ করে সেটাই ছিল দেখার। প্রথম দুইয়ে থাকতে গেলে লিগ পর্বের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জিততেই হত। জিতেশ শর্মার বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে লখনউকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় স্থানে শেষ করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
অবিশ্বাস্য ইনিংস খেলে দলকে জেতানোর পর জিতেশ শর্মার উচ্ছ্বাস।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: মে ২৮, ২০২৫
Share on:
প্লেঅফ আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কত নম্বর স্থানে শেষ করে সেটাই ছিল দেখার। প্রথম দুইয়ে থাকতে গেলে লিগ পর্বের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জিততেই হত। জিতেশ শর্মার বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে লখনউকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় স্থানে শেষ করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্লান হয়ে গেল ঋষভ পন্থের সেঞ্চুরি। ১৮ ম্যাচে ১৯ পয়েন্টে শেষ করল বেঙ্গালুরু। পাঞ্জাব কিংসেরও পয়েন্ট ১০। কিন্তু নেট রানরেটে বেঙ্গালুরুকে (+০.৩০১) পেছনে ফেলে দিয়েছে পাঞ্জাব (+০.৩৭২)।
এই ম্যাচে যে লখনউ হারতে পারে, একটা সময় মনে হয়নি। জিতেশ শর্মার স্বপ্নের ইনিংস বেঙ্গালুরুকে দুরন্ত জয় এনে দেয়। প্রথমে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই ম্যাথিউকে (১২ বলে ১৪) হারায় লখনউ। এরপরই জ্বলে ওঠেন ঋষভ পন্থ। ৩ নম্বরে ব্যাট করতে নেমে জ্বলে ওঠেন। অন্য প্রান্তে মিচেল মার্শও ছিলেন আক্রমণাত্মক। দু’জনের জুটিতে ওঠে ১৫২ রান। ৩৭ বলে ৬৭ রান করে আউট হন মার্শ। দুরন্ত ইনিংস খেলে ৬১ বলে ১১৮ রান করে অপরাজিত থাকেন ঋষভ পন্থ। তাঁর দাপটেই ২০ ওভারে ৩ উইকেটে ২২৭ রানে পৌঁছে যায় লখনউ।
পরের ইনিংসে ছবিটা যে বদলে যাবে, কে ভেবেছিল? শুরুতে ঝড় তোলার পর ষষ্ঠ ওভারে ফেরে যান ফিল সল্ট (১৯ বলে ৩০)। রজত পতিদার (৭ বলে ১৪), লিয়াম লিভিংস্টোনের (০) ব্যর্থতা ঢেকে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বিরট কোহলি (৩০ বলে ৫৪)। তিনি যখন আউট হন, বেঙ্গালুরুর রান ৪ উইকেটে ১২৩। এরপর মায়াঙ্ক আগরওয়ালকে নিয়ে লড়াই শুরু করেন জিতেশ শর্মা। মাত্র ৪৫ বলে ১০৭ রান তুলে এই জুটি বেঙ্গালুরুকে অবিশ্বাস্য জয় এনে দেয়। ৮ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে ২৩০ রান তুলে নেয় বেঙ্গালুরু। ৩৩ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন জিতেশ। ২৩ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন মায়াঙ্ক আগরওয়াল।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.