ট্রেন্ডিং

Pakistan to boycott India match at T20 WC

টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিল পাকিস্তান, আইসিসি–র কড়া হুঁশিয়ারি

বাংলাদেশের টি২০ বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তের রেশ কাটতে না কাটতেই আবার বিতর্ক। বিশ্বকাপ শুরু হতে এক সপ্তাহ বাকি নেই। এর মধ্যেই বিস্ফোরণ পাকিস্তানের। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে তারা খেলবে না। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে এই ব্যাপারে আইসিসি–কে এখনও কোনও চিঠি দেওয়া হয়নি।পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়েছে আইসিসি।

এবারের টি২০ বিশ্বকাপে এই ছবি হয়তো দেখা যাবে না।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ০২, ২০২৬
Share on:

বাংলাদেশের টি২০ বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তের রেশ কাটতে না কাটতেই আবার বিতর্ক। বিশ্বকাপ শুরু হতে এক সপ্তাহ বাকি নেই। এর মধ্যেই বিস্ফোরণ পাকিস্তানের। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে তারা খেলবে না। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে এই ব্যাপারে আইসিসি–কে এখনও কোনও চিঠি দেওয়া হয়নি। ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় গ্রুপ লিগে ভারত–পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়েছে আইসিসি।

রবিবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‌পাকিস্তান ক্রিকেট দলকে ২০২৬ টি২০ বিশ্বকাপ খেলার জন্য অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিরুদ্ধে ম্যাচে খেলবে না পাকিস্তান।’‌ কেন হঠাৎ করে পাকিস্তান সরকার এইরকম সিদ্ধান নিল এই লিয়ে ক্রিকেটমহলে প্রশ্ন উঠছে। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে। তার মাঝেই এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছে দুই দল। রবিবার অনূর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপেও দুই দেশ একে ওপরের মুখোমুখি হয়েছিল। তাহলে কি বাংলাদেশের পাশে দাঁড়াতেই প্রতিবাদের রাস্তা বেছে নিয়েছে পাকিস্তান?‌ প্রশ্ন উঠছে।


পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ আইসিসি। পাকিস্তান সরকারের সিদ্ধান্ত জানার পরই রবিবার রাতেই আইসিসি–র পক্ষ থেকে একটা বিবৃতি জারি করা হয়েছে। পাকিস্তানের সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বিবৃতিতে বলা হয়েছে, ‘‌বেছে বেছে এইভাবে ম্যাচ খেলা যায় না। তাতে বিশ্বকাপের স্পিরিট নষ্ট হবে। ক্রীড়াসূচি অনুযায়ী সব দলকেই খেলতে হবে। পাকিস্তানের এই সিদ্ধান্ত গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের আঘাত করবে। বিশ্ব ক্রিকেট ছাড়াও পাকিস্তান ক্রিকেটের ওপর এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে। আশা করছি পাকিস্তান সরকার এই প্রভাবের কথা ভেবে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।’‌

পাকিস্তান যদি টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে না খেলে কড়া শাস্তির মুখে পড়তে পারে। না খেলার জন্য পয়েন্ট তো কাটা যাবেই, পাশাপাশি বিশাল অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়তে হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের পয়েন্ট কাটা যাবে। পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ করে দিতে পারে আইসিসি। বিভিন্ন দেশের ফ্র‌্যাঞ্চাইজি লিগে পাকিস্তান ক্রিকেটারদের খেলা নিষিদ্ধ ঘোষণা করতে পারে। এছাড়া পাকিস্তান ক্রিকেট লিগে অন্যান্য দেশের ক্রিকেটারদের খেলাও নিষিদ্ধ করতে পারে। সব মিলিয়ে এখন চূড়ান্ত ডামাডোল টি২০ বিশ্বকাপ ঘিরে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora