ট্রেন্ডিং

RCB Captain

‌কোনও তারকার নয়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বের ব্যাটন রজত পতিদারের হাতে

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বের আর্মব্যান্ড কার হাতে উঠবে?‌ এই নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। আবার কি বিরাট কোহলিকে নেতৃত্বে ফিরিয়ে আনা হবে?‌ যাবতীয় জল্পনার অবসান। রজত পতিদারের হাতেই নেতৃত্ব তুলে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট।

রজত পতিদার কি পারবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে খেতাব এনে দিতে?‌

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৫
Share on:

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বের আর্মব্যান্ড কার হাতে উঠবে?‌ এই নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। আবার কি বিরাট কোহলিকে নেতৃত্বে ফিরিয়ে আনা হবে?‌ যাবতীয় জল্পনার অবসান। রজত পতিদারের হাতেই নেতৃত্ব তুলে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট। বিরার কোহলিকে নেতৃত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি রাজি না হওয়াতেই রজত পতিদারকে বেছে নেওয়া হয়েছে।

টি২০ ফরম্যাটে অধিনায়ক হিসেবে একেবারেই অনভিজ্ঞ নন রজত পতিদার। সৈয়দ মুস্তাক আলি ও বিজয় হাজারে ট্রফিতে মধ্যপ্রদেশকে নেতৃত্ব দিয়েছেন। দলকে ফাইনালেও তুলেছিলেন। কিন্তু দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। নেতৃত্ব তাঁর ব্যাটিংয়ে কোনো প্রভাব ফেলেনি। ১০ ম্যাচে ৯ ইনিংসে ৪২৮ রান করেন রজত। ৫টি হাফ সেঞ্চুরি করেছিলেন। ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিতে তাঁর সমস্যা হবে না। তাছাড়া বিরাট কোহলির মতো প্রাক্তন অধিনায়ককে পাশে পাবেন।


২০২১ সালে প্রথম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দেন রজত পতিদার। ২০২২ আইপিলের পর তাঁকে ছেড়ে দেশ বেঙ্গালুরু। ২০২৪ সালে আবার রয়্যাল চ্যালেঞ্জার্সে ফিরে আসেন। বেঙ্গালুরুর হয়ে মোট ২৭টি ম্যাচ খেলেছেন। ২৪ ইনিংসে রান করেছেন ৭৯৯। সর্বোচ্চ ১১২। সেঞ্চুরি ১টি হাফসেঞ্চুরি ৭টি। তারকা ক্রিকেটাররা নেতৃত্বে থাকলেও এতদিন আইপিএল খেতাব অধরায় থেকে গেছে। রজত এবার কাঙ্ক্ষিত খেতাব এনে দিতে পারবেন কিনা সেটাই দেখার।

২০০৮ সালে আইপিলের প্রথম সংস্করণে বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। চূড়ান্ত ব্যর্থ হন। পরের বছর  কেভিন পিটারসেনের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়। ৬টি ম্যাচের মধ্যে ৪টিতেই হার। তাঁকে সরিয়ে অনিল কুম্বলেকে অধিনায়ক করা হয়। ২০১০ সালে তিনিই নেতৃত্বে ছিলেন। ড্যানিয়েল ভেট্টরি অধিনায়ক হন ২০১১ সালে। ২০১৩ সালে কোহলির হাতে নেতৃত্ব তুলে দেওয়া ২০২১ সাল পর্যন্ত কোহলি বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন। এরপর ফাফ দু’‌প্লেসি অধিনায়ক হন। ২০২৪ সাল পর্যন্ত তিনিই নেতৃত্বে ছিলেন। এবার রজত পতিদারের ওপর ভরসা করল টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora