নিজেদের পাতা ফাঁদেই আটকে গেলেন রোহিতরা, দ্বিতীয় দিনেই পরাজয়ের হাতছানি ভারতের
সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে পুনেতে স্পিনিং ট্র্যাক বানিয়েছে ভারত। নিজেদের পাতা ফাঁদেই আটকে গেলেন রোহিত শর্মারা। নিউজিল্যান্ডের ২৫৯ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৫৬ রানে গুটিয়ে গেল ভারত। ওয়াশিংটন সুন্দরের পাল্টা জবাব দিলেন মিচেল স্যান্টনার। ৫৩ রানে তুলে নেন ৭ উইকেট। ১০৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯৮ রান তুলেছে কিউয়িরা। দুই ইনিংস মিলিয়ে এগিয়ে ৩০১ রানে।
স্যান্টনারের বলে ছিটকে গেল কোহলির স্টাম্প।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ২৫, ২০২৪
Share on:
সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে পুনেতে স্পিনিং ট্র্যাক বানিয়েছে ভারত। নিজেদের পাতা ফাঁদেই আটকে গেলেন রোহিত শর্মারা। নিউজিল্যান্ডের ২৫৯ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৫৬ রানে গুটিয়ে গেল ভারত। ওয়াশিংটন সুন্দরের পাল্টা জবাব দিলেন মিচেল স্যান্টনার। ৫৩ রানে তুলে নেন ৭ উইকেট। ১০৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯৮ রান তুলেছে কিউয়িরা। দুই ইনিংস মিলিয়ে এগিয়ে ৩০১ রানে।
প্রথম দিনের শেষে ভারতের রান ছিল ১৬/১। ক্রিজে ছিলেন যশস্বী জয়সওয়াল (৬) ও শুভমান গিল (১০) ক্রিজে ছিলেন। সকালে জোরে বোলারদের আক্রমণে নিয়ে আসেননি নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। বল তুলে দিয়েছিলেন মিচেল স্যান্টনারের হাতেই। দলকে ভালোই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন যশস্বী ও শুভমান। ৫০ রানের মাথায় জুটি ভাঙেন স্যান্টনার। তুলে নেন শুভমানকে (৩০)। ১ ওভার পরই স্যান্টনারই বড় ধাক্কা দেন ভারতকে। কোহলির (১) স্টাম্প ছিটকে দেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.