যাবতীয় জল্পনার অবসান, বুকে পাকিস্তানের নাম লেখা জার্সি পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন রোহিতরা
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যায়নি ভারত। একসময় শোনা গিয়েছিল চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম লেখার ব্যাপারেও আপত্তি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত অবশ্য পাকিস্তান লেখা জার্সি গায়েই মাঠে নামছেন রোহিত শর্মারা।
উদ্বোধন হয়েছে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি। প্রতিযোগিতার লোগোর নীচে লেখা পাকিস্তানের নাম।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৫
Share on:
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যায়নি ভারত। একসময় শোনা গিয়েছিল চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম লেখার ব্যাপারেও আপত্তি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত অবশ্য পাকিস্তান লেখা জার্সি গায়েই মাঠে নামছেন রোহিত শর্মারা।
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। পাকিস্তানে খেলতে যেতে ভারত অস্বীকার করায় হাইব্রিড মডেলে প্রতিযোগিতা হচ্ছে। ভারত সব ম্যাচই খেলবে সংযুক্ত আরব আমিরশাহীতে। ভারত যদি সেমিফাইনাল ও ফাইনালে ওঠে, তাহলেও দুবাইয়ে খেলবে। নিয়ম হল আইসিসি–র যে কোনও প্রতিযোগিতার জার্সিতে প্রতিযোগিতার লোগের নীচে আয়োজক দেশের নাম রাখাটা বাধ্যতামূলক। সালও লেখা থাকে। সেই নিয়ম মেনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহনকারী সব দেশের নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম রাখার কথা।
ভারত পাকিস্তানে খেলতে না গেলেও নিজেদের জার্সিতে শেষ পর্যন্ত পাকিস্তানের নাম লিখে খেলতে নামছে। সোমবার ভারতীয় দলের জার্সি উন্মোচিত হয়েছে। ভারতের জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম লেখা আছে। অর্থাৎ রোহিত শর্মা–বিরাট কোহলিরা বুকে পাকিস্তানের নাম লেখা জার্সি গায়েই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন। যেমন ২০২৩ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারতের নাম লেখা জার্সি গায়ে মাঠে নেমেছিলেন বাবর আজমরা। ২০২১ টি২০ বিশ্বকাপ ভারত থেকে আরব আমিরশাহীতে সরে গেলেও সব দল ভারত ২০২১ লেখা জার্সি পরেই খেলেছে।
এদিকে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া ৮ দলের মধ্যে ৭ দলের পতাকা লাগানো হয়েছে। সেখানে ভারতের পতাকা নেই। অনেকেই মনে করছেন, ভারত চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাচ্ছে না বলেই ভারতের পতাকা রাখা হয়নি। এটা কোনও পরিকল্পিত পদক্ষেপ নয়। আইসিসি–র নির্দেশেই ভারতের পতাকা রাখা হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আইসিসি–র নির্দেশ অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালীন শুধু চারটি পতাকা উত্তোলন করা হবে, আইসিসি, আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডের ও সেদিনের ম্যাচে অংশগ্রহণকারী দুটি দলের। যেহেতু ভারত পাকিস্তানে কোনও ম্যাচ খেলবে না, তাই পাকিস্তানের কোনও ভেন্যুতে ভারতের পতাকা উড়বে না।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.