বৃষ্টিতে পরিত্যক্ত ফাইনাল, পুরুষদের বেঙ্গল প্রো টি২০ লিগে যুগ্ম চ্যাম্পিয়ন মালদা ও মুর্শিদাবাদ
বেঙ্গল প্রো টি২০ ক্রিকেট লিগে যুগ্ম চ্যাম্পিয়ন স্ম্যাশার্স মালদা ও মুর্শিদাবাদ কিংস। পুরুষদের বিভাগেও এককভাবে খেতাব জেতা হল না মুর্শিদাবাদের। বৃষ্টির জন্য ইডেনে স্ম্যাশার্স মালদা ও মুর্শিদাবাদ কিংসের ম্যাচ পুরোটা হল না। মাঝপথে পরিত্যক্ত।
বেঙ্গল প্রো লিগ
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুন ২৯, ২০২৪
Share on:
বেঙ্গল প্রো টি২০ ক্রিকেট লিগে মহিলাদের বিভাগে কলকাতা টাইগার্সের কাছে হেরে খেতাব জয়ের স্বপ্ন অপূর্ণ থেকে গিয়েছিল মুর্শিদাবাদ কুইন্সের। পুরুষদের বিভাগেও এককভাবে খেতাব জেতা হল না মুর্শিদাবাদের। বৃষ্টির জন্য ইডেনে স্ম্যাশার্স মালদা ও মুর্শিদাবাদ কিংসের ম্যাচ পুরোটা হল না। মাঝপথে পরিত্যক্ত। যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে স্ম্যাশার্স মালদা ও মুর্শিদাবাদ কিংসকে।
ইডেনে দিনরাতের ফাইনালে টস জিতে মালদাকে প্রথমে ব্যাট করতে পাঠান মুর্শিদাবাদ কিংসের অধিনায়ক সুদীপ ঘরামি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১১৬ রান তোলে স্ম্যাশার্স মলদা। ১৬ বলে ২১ রান করেন রণজ্যোৎ খাইরা। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। ঋত্বিক চ্যাটির্জি ১৪ বলে ১৩ রান করেন। তিনি ২টি চার মারেন। ১৬ বলে ১৬ রান করেন ঋতম পোড়েল। তিনি ১টি চার মারেন। ১টি ছক্কার সাহায্যে ২৪ বলে ২০ রানের যোগদান রাখেন সৌরভ সিং। ৭ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন অয়ন ভট্টাচার্য।
মুর্শিদাবাদের হয়ে দিলশাদ খান ৪ ওভারে ১৯ রানে ২টি উইকেট তুলে নেন। ৩ ওভারে ১৫ ২টি উইকেট নেন জিৎ ঠাকুর। এছাড়া ১টি করে উইকেট নেন ইরফান আফতাব, বিকাশ সিং ও তৌফিক মণ্ডল। মুর্শিদাবাদ কিংস ব্যাট করতে নামার ১.১ ওভার পর তুমুল বৃষ্টি নামে। সেই সময় মুর্শিদাবাদের রান ছিল ৭। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টি না থামায় আর খেলা শুরু করা যায়নি। নূন্যতম ৫ ওভার খেলা না হওয়ায় ম্যাচ পরিত্যক্ত হয়। দুই দলকে যুগ্মজয়ী ঘোষণা করা হয়।
লিগের শুরু থেকে মুকেশ কুমারের নেতৃত্বে দারুণ পারফরমেন্স করে আসছিল স্ম্যাশার্স মালদা। লিগ পর্বে ৭ ম্যাচের মধ্যে ৬টিতে জয় তুলে নিয়ে ১ নম্বর দল হিসেবে সেমিফাইনালে ওঠে। কলকাতা টাইগার্সকে হারিয়ে ফাইনালে ওঠেন মুকেশরা। কিন্তু বৃষ্টির জন্য এককভাবে খেতাব জেতা হল না স্ম্যাশার্স মালদার। শুক্রবার ইডেনে ফাইনাল দেখতে হাজির ছিলেন সৌরভ গাঙ্গুলি, ভেঙ্কটেশ প্রসাদরা।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.