ট্রেন্ডিং

Delhi Capitals Coach

দিল্লি ক্যাপিটালসের কোচের হটসিটে সৌরভ?‌ পাল্লা ভারি রাহুল দ্রাবিড়ের

আগামী মরশুমে দিল্লি কোচের হটসিটে দেখা যেতে পারে সৌরভ অথবা দ্রাবিড়কে। সৌরভ অবশ্য খুব একটা আগ্রহী নন। তিনি কোচের পদে দ্রাবিড়কেই চান।

কে বসবেন দিল্লি কোচের হটসিটে?‌ সৌরব না দ্রাবিড়?‌

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৪
Share on:

আগামী মরশুমে দিল্লি ক্যাপিটালসের কোচের ভূমিকায় দেখা যাবে সৌরভ গাঙ্গুলিকে?‌ না রাহুল দ্রাবিড়কে?‌ দুজনেরই কিন্তু কোচ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সৌরভ ও দ্রাবিড়ের দিল্লির ক্যাপিটালসের কোচের হট সিটে বসার সম্ভাবনা উস্কে দিয়েছে টিম ম্যানেজমেন্টের রিকি পন্টিংকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। 

৭ বছর ধরে দিল্লি ক্যাপিটালসের কোচের দায়িত্বে ছিলেন রিকি পন্টিং। কিন্তু দলকে সাফল্য এনে দিতে পারেননি। তাই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। পন্টিংয়ের জায়গায় নতুন কোচ কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। দিল্লি টিম ম্যানেজমেন্ট চায় ভারতীয় কোচ নিয়োগ করতে। কারণ, সাম্প্রতিককালে ভারতীয় কোচ, মেন্টরদের হাত ধরেই আইপিএলে সাফল্য আসছে। সৌরভ গাঙ্গুলিও ভারতীয় কোচের পক্ষে। 


আরও পড়ুনঃ রোহিত, কোহলিদের ছায়া থেকে বেরিয়ে নিজেকে ক্রমশ চেনাচ্ছেন যশস্বী জয়সওয়াল


আরও পড়ুনঃ কলকাতা লিগে ডার্বির শতবর্ষে জ্বলে উঠল লালহলুদ মশাল, দুর্দান্ত খেলে জয় ইস্টবেঙ্গলের


এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টরের পদে রয়েছেন সৌরভ গাঙ্গুলি। কোচ নিয়োগোর ব্যাপারে তিনিই শেষ কথা বলবেন। রাহুল দ্রাবিড়ের সঙ্গে তাঁর সম্পর্ক ভাল। বোর্ড সভাপতি হওয়ার পর তিনিই দ্রাবিড়কে ভারতীয় কোচের হট সিটে নিয়ে এসেছিলেন। দ্রাবিড়ের কোচিংয়ে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল। গতবছর একদিনের বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন দ্রাবিড়। এবছর টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেছেন। দ্রাবিড়ের সাফল্যের কথা মাথায় রেখে তাঁকে দায়িত্ব দিতে চান সৌরভ। সূত্রের খবর, এই ব্যাপারে দ্রাবিড়ের সঙ্গে সৌরভের বেশ কয়েকবার কথাও হয়েছে। একসময় দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টরের দায়িত্বে ছিলেন রাহুল দ্রাবিড়। ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের দায়িত্ব নেওয়ায় দিল্লি ছেড়েছিলেন। তাঁকে আবার ফেরাতে চায় দিল্লি।

সৌরভ গাঙ্গুলি অবশ্য দিল্লির কোচের দায়িত্ব নিতে ইচ্ছুক নন। একসময় তিনি দলের মেন্টর ছিলেন। পরে কর্তৃপক্ষ তাঁকে ক্রিকেট ডিরেক্টরের পদে বসায়। মাঠে নেমে ক্রিকেটারদের দেখভাল করার সুযোগ রয়েছে। ম্যাচের সময়ও তাঁকে ডাগ আউটে দেখা যায়। ফলে নতুন করে তাঁর আর কোচ হওয়ার খুব একটা ইচ্ছে নেই। তবে একান্তই যদি দ্রাবিড়কে পাওয়া না যায়, সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট কোচ হওয়ার জন্য সৌরভকে অনুরোধ করতে পারে। সৌরভ কি পারবেন কর্তৃপক্ষের অনুরোধ উপেক্ষা করতে?‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora