ট্রেন্ডিং

ICC Cricket Committee

‌আইসিসি–র পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আবার সৌরভ গাঙ্গুলি

আইসিসি–র পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে আবার দায়িত্ব দেওয়া হল ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। রবিবারই আইসিসি–র পক্ষ থেকে এক বিবৃতিতে তাঁকে পুনরায় নিযুক্ত করার কথা ঘোষণা করা হয়েছে।

আবার সৌরভের ওপর ভরসা রাখল আইসিসি।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২৫
Share on:

আইসিসি–র পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে আবার দায়িত্ব দেওয়া হল ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। রবিবারই আইসিসি–র পক্ষ থেকে এক বিবৃতিতে তাঁকে পুনরায় নিযুক্ত করার কথা ঘোষণা করা হয়েছে। ৬ সদস্যের কমিটিতে সৌরভের দীর্ঘদিনের জাতীয় সতীর্থ ভিভিএস লক্ষ্মণকেও সদস্য হিসেবে আবার নির্বাচিত করা হয়েছে।

২০২১ সালে প্রথমবার আইসিসি–র পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছিল সৌরভ গাঙ্গুলিকে। তিনি প্রাক্তন সতীর্থ অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়েছিলেন। অনিল কুম্বলে ৩ বছরের মেয়াদে এই দায়িত্ব পালন করার পর সরে যান। তারপরই সৌরভকে দায়িত্ব দেওয়া হয়। সৌরভের নেতৃত্বে কমিটি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। ৬ সদস্যের এই কমিটিতে সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণ ছাড়াও রয়েছেন প্রাক্তন আফগানিস্তান ক্রিকেটার হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ওপেনার ডেসমন্ড হেইন্স, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা এবং ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার জোনাথন ট্রট। 


আরও পড়ুনঃ রান আউটের হ্যাটট্রিকেই জেতা ম্যাচ হাতছাড়া, মরশুমে প্রথম পরাজয় দিল্লি ক্যাপিটালসের


আরও পড়ুনঃ ‌আবার নজির, প্রথম ভারতীয় হিসেবে টি২০ ক্রিকেটে ১০০ হাফ সেঞ্চুরির মাইলস্টোন কোহলির


পুরুষদের ক্রিকেট কমিটি খেলার দিকনির্দেশনা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কমিটি আইসিসি বোর্ডকে ক্রিকেট–সম্পর্কিত বিষয় যেমন খেলার অবস্থা, নিয়ম পরিবর্তন এবং খেলার দীর্ঘমেয়াদী উন্নয়নের বিষয়ে পরামর্শ দেয়। প্যানেলটি ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) সহ আধুনিক প্রযুক্তির বাস্তবায়ন তত্ত্বাবধান করে এবং অবৈধ বোলিং অ্যাকশনের মতো বিষয়গুলিও তত্ত্বাবধান করে।

পুরুষ ক্রিকেট কমিটির পাশাপাশি আইসিসি মহিলা ক্রিকেট কমিটিও বেছে নিয়েছে। এই কমিটির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের প্রাক্তন অফ স্পিনার ক্যাথেরিন ক্যাম্পবেলকে। এছাড়া কমিটিতে রয়েছেন অস্ট্রেলিয়ান প্রাক্তন ক্রিকেটার এভ্রিল ফাহে ও  ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ফোলেৎসি মোসেকি।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora