ট্রেন্ডিং

India vs SA Women Cricket

‌দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলাদের টি২০ সিরিজের প্রথম ম্যাচেই ব্যর্থ ভারত, কাজে এল না হরমনপ্রীত–জেমাইমার লড়াই

টি২০ সিরিজের প্রথম ম্যাচেই ব্যর্থ ভারতীয় মহিলা দল। হরমনপ্রীত কাউরদের ১২ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

ভারত ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের বিশেষ মুহূর্ত

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ০৫, ২০২৪
Share on:

একদিনের সিরিজ ও একমাত্র টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চূড়ান্ত দাপট দেখালেও টি২০ সিরিজের প্রথম ম্যাচেই ব্যর্থ ভারতীয় মহিলা দল। হরমনপ্রীত কাউরদের ১২ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। দুরন্ত ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার জয়ের ভিত গড়ে দেন তাজমিন ব্রিটস। 

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক হরমনপ্রীত কাউর। ওপেনিং জুটিতে ৫০ রান তোলে দক্ষিণ আফ্রিকা। লৌরা উলভার্ডকে (‌২২ বলে ৩৩)‌ তুলে নিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন রাধা যাদব। এরপর ৯৬ রানের জুটি গড়ো তোলেন তাজমিন ব্রিটস ও মারিজানে কাপ। এই জুটিও ভাঙেন রাধা যাদব। তুলে নেন মারিজানে কাপকে (‌৩৩ বলে ৫৭)‌। ৮ বলে ১২ রান করে পুজা বস্ত্রকারের বলে আউট হন চলোয়ে ট্রায়ন। ইনিংসের শেষ বলে তাজমিনকেও ফেরান পুজা। ২০ ওভারে ৪ উইকেটে ১৮৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ৫৬ বলে ৮১ রান করেন তাজমিন। ভারতের হয়ে রাধা যাদব ৪০ রানে ২টি ও পুজা বস্ত্রকার ২৩ রানে ২টি উইকেট নেন।


ব্যাট করত নেমে ভাল শুরু করেছিল দুই ওপেনার শেফালী ভার্মা ও স্মৃতি মান্ধানা। ৫.‌১ ওভারে তোলেন ৫৬। ১৪ বলে ১৮ রান করে আউট হন শেফালী। দশম ওভারের শেষ বলে ফিরে যান স্মৃতি মান্ধানা। ৩০ বলে তিনি করেন ৪৬। দয়ালান হেমলতা ১৪ রান করে আউট হন। এরপর ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অধিনায়ক হরমনপ্রীত কাউর ও জেমাইমা রডরিগেজ। দুজনের জুটিতে ওঠে ৯০ রান। যদিও দলকে জয় এনে দিতে পারেনি এই জুটি। ২০ ওভারে ৪ উইকেটে ১৭৭ রানে থেমে যায় ভারত। ইনিংসের শেষ বলে আউট হন হরমনপ্রীত। ২৯ বলে তিনি করেন ৩৫। ৩০ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন জেমাইমা রডরিগেজ। দক্ষিণ আফ্রিকার হয়ে ১টি করে উইকেট নেন আয়াবোঙ্গা খাকা, চলোয়ে ট্রায়ন, নাদিনে ডিক্লের্ক ও ননকুলুলেকো মালাবা।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora