ট্রেন্ডিং

Zaheer Khan

লখনউ সুপার জায়ান্টসে নতুন চ্যালেঞ্জ, মেন্টরের দায়িত্বে জাহির খান

লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের হিসেবে দায়িত্ব নিলেন ভারতের প্রাক্তন জোরে বোলার জাহির খান। লখনউ সুপার জায়ান্টসের পক্ষ থেকে সরকারিভাবে জাহির খানকে মেন্টর হিসেবে নিযুক্ত করার কথা ঘোষণা করা হয়েছে।

জাহির খানের হাতে জার্সি তুলে দিচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কা

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৪
Share on:

লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের হিসেবে দায়িত্ব নিলেন ভারতের প্রাক্তন জোরে বোলার জাহির খান। লখনউ সুপার জায়ান্টসের পক্ষ থেকে সরকারিভাবে জাহির খানকে মেন্টর হিসেবে নিযুক্ত করার কথা ঘোষণা করা হয়েছে। হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার, ল্যান্স ক্লুজনার, অ্যাডাম ভোগেস এবং জন্টি রোডসের সঙ্গে তিনি কাজ করবেন।

একসময় লখনউ সুপার জায়ান্টসের মেন্টরে দায়িত্বে ছিলেন গৌতম গম্ভীর। তিনি কলকাতা নাইট রাইডার্সে যোগ দেয়ার পর লখনউ–র মেন্টরের পদ ফাঁকাই ছিল। বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত জাহির খানকেই বেছে নিল লখনউ টিম ম্যানেজমেন্ট। ২০২২ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন জাহির। এবছর তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে মুম্বইয়ের। জাহির খানকে মেন্টরের দায়িত্ব তুলে দেওয়ার পর লখনউ ফ্র‌্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘‌আমি জানতাম না যে জাহির মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে নেই। জানার পর আমি তার সঙ্গে যোগাযোগ করি। আমাদের প্রস্তাবে রাজি হয়েছে।’‌ 


লখনউ–তে যোগদানের আগে জহির খান  ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন।  গ্লোবাল ডেভেলপমেন্টের প্রধানের ভূমিকা নেওয়ার আগে ক্রিকেট ডিরেক্টর হিসাবে কাজ করেছিলেন। লখনউ–র বোলিং কোচের দায়িত্বে ছিলেন মর্নি মরকেল। তিনি ভারতীয় দলের দায়িত্ব নেওয়ায় লখনউ–র বোলিং কোচের পদ এখন শূন্য। জহির এই দায়িত্ব সামলাবেন কিনা তা স্পষ্ট নয়। দায়িত্ব না নিলেও নিজের অভিজ্ঞতা বোলারদের সঙ্গে শেয়ার করবেন। বর্তমানে লখনউ–র হেড কোচের ভূমিকায় রয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। ফিল্ডিং কোচ জন্টি রোডস। এছাড়াও রয়েছেন অ্যাডাম ভোগস এবং ল্যান্স ক্লুজনার।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora