বেজিং অলিম্পিক নিয়ে প্রকাশিত হল প্রীতিময় চক্রবর্তীর ‘ড্রাগনের দেশে কলমযুদ্ধ’
চিত্র সাংবাদিক হিসেবে কর্ম জীবন শুরু করলেও ধীরে ধীরে লেখার ওপর দক্ষতা বাড়িয়েছিলেন। আর সেই লেখনীর দক্ষতাই বেজিং অলিম্পিকে পৌঁছে দিয়েছিল প্রীতিময় চক্রবর্তীকে। আজকাল পত্রিকার হয়ে ২০০৮ সালে বেজিং অলিম্পিক কভার করেছিলেন প্রীতিময় চক্রবর্তী। তাঁর সেই অলিম্পিক কভার করার অভিজ্ঞতা নিয়ে নতুন বই ‘ড্রাগনের দেশে কলমযুদ্ধ’।
ক্যালকাটা ইন্টারন্যাশনাল ক্লাবে তাঁর বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জানুয়ারি ২২, ২০২৬
Share on:
চিত্র সাংবাদিক হিসেবে কর্ম জীবন শুরু করলেও ধীরে ধীরে লেখার ওপর দক্ষতা বাড়িয়েছিলেন। আর সেই লেখনীর দক্ষতাই বেজিং অলিম্পিকে পৌঁছে দিয়েছিল প্রীতিময় চক্রবর্তীকে। আজকাল পত্রিকার হয়ে ২০০৮ সালে বেজিং অলিম্পিক কভার করেছিলেন প্রীতিময় চক্রবর্তী। তাঁর সেই অলিম্পিক কভার করার অভিজ্ঞতা নিয়ে নতুন বই ‘ড্রাগনের দেশে কলমযুদ্ধ’।
বুধবার ক্যালকাটা ইন্টারন্যাশনাল ক্লাবে তাঁর এই বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল। অনুষ্ঠানে হাজির ছিলেন অলিম্পিয়ান প্রাক্তন হকি তারকা গুরবক্স সিং। বইটি প্রকাশ করেছে দীপ প্রকাশন। বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রীতিময় চক্রবর্তী তাঁর অলিম্পিকে যাওয়ার ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, ‘আজকাল সংবাদপত্রের সঙ্গে আমার অত্যন্ত ভাল সম্পর্ক ছিল। সম্পাদক অশোক দাশগুপ্তর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তিনি আমাকে বেজিং অলিম্পিক কভার করার জন্য বলেছিলেন।’
অশোক দাশগুপ্তের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রীতিময় আরও বলেন, ‘সেই সময় আমি নিয়মিত চীনে যেতাম বলেই অশোকদা আমাকে অলিম্পিক কভার করার প্রস্তাব দিয়েছিলেন। অশোকদার প্রস্তাব পেয়ে আমি দারুণ উত্তেজিত হয়ে পড়েছিলাম। তরুণ বয়সে সাংবাদিক হওয়ার প্রবল বাসনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত চিত্র সাংবাদিক হয়েছিলাম। অশোকদাই আমাকে সাংবাদিক বানিয়েছিলেন।’
বইটিতে প্রীতিময় চক্রবর্তী একদিকে যেমন নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন, তেমনই বেজিং অলিম্পিক চলাকালীন আজকাল সংবাদপত্রে তাঁর যে প্রতিবেদনগুলি প্রকাশিত হয়েছিল সেগুলিও বইটিতে স্থান পেয়েছে। বেজিং অলিম্পিকের কথা, ভারতের পদক জয়, দোলা ব্যানার্জি, মাইকেল ফেলপস, লিয়েন্ডার পেজের অলিম্পিকে অংশগ্রহণের বিভিন্ন প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে এই বইটিতে। বইটির মূল্য ২৭৫ টাকা।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.