ট্রেন্ডিং

Dhurandhar 2 teaser release

‌আইনি বিতর্কের পাশ কাটিয়ে কূটনীতি ও প্রতিহিংসার অন্ধকারে ‘ধুরন্ধর’ কতটা সফল? রিলিজ হল ‘‌ধুরন্ধর ২’‌ টিজার

একাধিক আইনি বিতর্ক ও সমালোচনাকে পাশ কাটিয়ে অবশেষে ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে আদিত্য ধরের সিনেমা ‘‌ধুরন্ধর’‌। সিনেমাটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে বক্স অফিসে দর্শকদের প্রচুর প্রশংসা পেয়েছে। IMDB রেটিংয়ের দিক থেকেও শীর্ষে রয়েছে। তথাকথিত স্পাই অ্যাকশন থ্রিলারগুলির থেকে ৩ ঘন্টা ৩৪ মিনিটের দীর্ঘ এই ছবিটি নিঃসন্দেহে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।

‘‌ধুরন্দর ২’‌ টিজার রিলিজের সাথে সাথেই দর্শকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

পূজা পারিয়া

শেষ আপডেট: ফেব্রুয়ারি ০৫, ২০২৬
Share on:

একাধিক আইনি বিতর্ক ও সমালোচনাকে পাশ কাটিয়ে অবশেষে ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে আদিত্য ধরের সিনেমা ‘‌ধুরন্ধর’‌। সিনেমাটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে বক্স অফিসে দর্শকদের প্রচুর প্রশংসা পেয়েছে। IMDB রেটিংয়ের দিক থেকেও শীর্ষে রয়েছে। ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, এআর মাধবন, রাকেশ বেদী, অর্জুন রামপাল, সারা অর্জুনের মতো তারকারা। তথাকথিত স্পাই অ্যাকশন থ্রিলারগুলির থেকে ৩ ঘন্টা ৩৪ মিনিটের দীর্ঘ এই ছবিটি নিঃসন্দেহে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। পাকিস্তান সম্পর্কিত নানা অজানা তথ্য, রাজনীতি ও কূটনীতিকে বিষয়বস্তু করে যে কাহিনী রচিত হয়েছে তার প্রধান সারথি হলেন অক্ষয় খান্না। তাঁর অভিনয়ে মন্ত্রমুগ্ধ সকলেই।



ভারতে পাক হামলার ইতিহাস স্মৃতিচারণের মাধ্যমে সিনেমার গল্প শুরু হয়। ১৯৯৯ সালের কান্দাহার বিমান হাইজ্যাক, ২০০১–এর সংসদ হামলা থেকে শুরু করে ২০০৮–এর মুম্বই হামলার অমানবিক হত্যাকাণ্ড গুলি পরপর সাজিয়ে উত্তেজনাপূর্ণ কাহিনী বিন্যাস করা হয়েছে। সমাজের ভিড়ে কিছু মানুষ থাকে, যাঁরা নীরবে সুতো টানার কাজ করে। তাঁরা সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেয় না, কিন্তু আড়াল থেকে নিয়ন্ত্রণ করে গোটা খেলাটা। ‘‌ধুরন্ধর’‌ ঠিক সেই মানুষগুলোর গল্প, যাঁরা কূটনীতি, কৌশলী আর সুযোগসন্ধানী মানসিকতাকে অস্ত্র বানিয়ে ক্ষমতার শীর্ষে পৌঁছয়।


সিনেমার আবহসংগীত গল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। পরিচালনার দিক থেকে আদিত্য ধর প্রশংসার দাবি রাখেন। পরিচালক গল্পকে অপ্রয়োজনীয় নাটকীয়তা ও গোপনীয়তা তৈরি না করেই বাস্তবের মাটিতে রেখেছেন। এক সোশ্যাল মিডিয়া ইউজার জানাচ্ছেন, সিনেমার ক্লাইম্যাক্স দর্শককে রোমাঞ্চিত করবে। তিনি বলেন, ‘‌ধুরন্ধর’‌ একটা দেশাত্মবোধক অ্যাকশন ড্রামা যা প্রথম ফ্রেম থেকেই তীব্রভাবে আঘাত করবে। রণবীর সিংয়ের অভিনয় অনবদ্য। ছবিটির অ্যাকশন দুর্ধর্ষ। সিনেম্যাটোগ্রাফি বেশ তীক্ষ্ণ। গল্পটি অবশ্য পরিচিত দেশাত্মবোধেরই ছকে বাঁধা। তবে নজর কেড়েছেন রণবীর সিং।’‌ 



তবে সিনেমাটির বেশ কিছু সীমাবদ্ধতাও নজর কাটছে। প্রথমার্ধে গতি সামান্য ধীর মনে হতে পারে এবং কিছু দৃশ্য আরও সংক্ষিপ্ত করা যেত পারত। অন্যদিকে যারা স্পাই–অ্যাকশন থ্রিলার পছন্দ করেন, তাদের কাছে ‘‌ধুরন্ধর’‌ কিছুটা ধৈর্যের পরীক্ষা নিতে পারে। ইতিমধ্যেই পরবর্তী সিক্যুয়ালের টিজার রিলিজ হয়ে গেছে অর্থাৎ ‘‌ধুরন্দর ২’‌। টিজার রিলিজের সাথে সাথেই দর্শকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শোনা যাচ্ছে ২০২৬ এই থিয়েটারে মুক্তি পাবে এর পরবর্তী অংশ।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora