ট্রেন্ডিং

FIFA World Cup 2026

১৬ বছর পর নকআউটে জয়, ‌অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় পর্তুগালের সামনে স্পেন

২০১০ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর টানা তিনটি বিশ্বকাপে নকআউটে জয়ের মুখ দেখেনি স্পেন। ২০১৪ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল। ২০১৪ ও ২০২২ বিশ্বকাপে প্রি–কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল। অবশেষে নকআউটে জয়ের অপেক্ষার অবসান ঘটাল দে লা ফুয়েন্তের দল। অস্ট্রিয়াকে ৩–০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে স্পেন। ২০১০ সালের ফাইনালের পর এই প্রথম নকআউট ম্যাচে জয় পেল তারা।

গোলের পর ওয়ারজাবাল।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ০৩, ২০২৬
Share on:

২০১০ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর টানা তিনটি বিশ্বকাপে নকআউটে জয়ের মুখ দেখেনি স্পেন। ২০১৪ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল। ২০১৪ ও ২০২২ বিশ্বকাপে প্রি–কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল। অবশেষে নকআউটে জয়ের অপেক্ষার অবসান ঘটাল দে লা ফুয়েন্তের দল। অস্ট্রিয়াকে ৩–০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে স্পেন। ২০১০ সালের ফাইনালের পর এই প্রথম নকআউট ম্যাচে জয় পেল তারা। স্পেনের হয়ে জোড়া গোল মিকেল ওয়ারজাবালের। একটা গোল করেছেন পেড্রো পোরো। 

গ্রুপ লিগের শেষ ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে খেলা প্রথম একাদশে দুটি পরিবর্তন করেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। মাঝমাঠে মিকেল মেরিনোর জায়গায় দানি ওলমো আর রাইট ব্যাকে মার্কোস ইয়োরেন্তের পরবির্তে পেড্রো পোরো। ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে স্পেন। প্রথম মিনিটেই লামিনে ইয়ামালের সামনে গোলের সুযোগ এসে গিয়েছিল। অস্ট্রিয়ার গোলকিপার আলেকজান্ডার শ্লাগার দুর্দান্ত সেভ করে বাঁচিয়ে দেন। আক্রমণে ঝড় তুলে ২৯ মিনিটে অস্ট্রিয়ার জালে বল জড়িয়ে দিয়েছিলেন মার্ক কুকুরেয়া। অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়ে যায়। 


তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্পেনকে। যেভাবে একের পর এক আক্রমণ শানাচ্ছিলেন ইয়ামাল, ওলমোরা, গোল পাওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা। অবশষে ম্যাচের ৩৬ মিনিটে এগিয়ে যায় স্পেন। পেদ্রির কাছ থেকে বল পেয়ে বাঁদিক দিয়ে আক্রমণে উঠে এসে নিচু সেন্টার করেন কুকুরেয়া। ঠান্ডা মাথায় বল জালে পাঠান ওয়ারজাবাল। এরপর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্পেন। প্রথমার্ধেই ব্যবধান বাড়তে পারত। ইনজুরি সময়ে বায়েনার ফ্রিকিক পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে খুব কাছ থেকে শট নিয়েছিলেন ইয়ামাল। অসাধারণ দক্ষতায় বাঁচিয়ে দেন শ্লাজার। 

বিরতির পরও স্পেনের সেই দাপট অব্যাহত। তার মাঝেই খেলার গতির বিরুদ্ধে ৬১ মিনিটে সমতা ফেরানোর সুযোগ এসেছিল অস্ট্রিয়ার সামনে। সাবিটসারের সেন্টারে সুবিধাজনক জয়গায় ফাঁকায় পেয়ে হেড করেছিলেন সাসা কালাইজিচ। তাঁর সেই হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। অস্ট্রিয়ার এই সুযোগ যেন কিছুটা হলেও আতঙ্কিত করে তুলেছিল স্পেনকে। তাই ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি। ৬৬ মিনিটে বায়েনার সেন্টার থেকে হেডে ২–০ করেন পেদ্রো পোরো। ৮৯ মিনিটে কুকুরেয়ার পাস থেকে বল পেয়ে নিচু শটে নিজের দ্বিতীয় গোল করেন ওয়ারজাবাল। শেষ ষোলোর লড়াইয়ে এবার স্পেনকে খেলতে হবে পর্তুগালের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora