ইরানকে চাপে রাখতে মধ্যপ্রাচ্যে আরও তিনটি বিমানবাহী রণতরী মোতায়েন করছে মার্কিন যুক্তরাষ্ট্র
ইরানকে চাপে রাখতে মধ্যপ্রাচে আরও তিনটি বিমানবাহী রণতরী এবং দুটি ল্যান্ডিং গ্রুপ মোতায়েন করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। নভেম্বরের মধ্যেই বাকি দুটি রণতরী ও ল্যান্ডিং সেনা গ্রুপ পূর্ণাঙ্গভাবে ইরানের চারপাশে মোতায়েন করা হবে। এমনই জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল–জাজিরা।
ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ০২, ২০২৬
Share on:
ইরানকে চাপে রাখতে মধ্যপ্রাচে আরও তিনটি বিমানবাহী রণতরী এবং দুটি ল্যান্ডিং গ্রুপ মোতায়েন করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। নভেম্বরের মধ্যেই বাকি দুটি রণতরী ও ল্যান্ডিং সেনা গ্রুপ পূর্ণাঙ্গভাবে ইরানের চারপাশে মোতায়েন করা হবে। এমনই জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল–জাজিরা।
আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সান ডিয়েগো ঘাঁটি থেকে বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট ও ‘মেকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনারি ফোর্স’ মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই ল্যান্ডিং ফোর্স গ্রুপে ২ হাজারেরও বেশি নৌসেনা রয়েছে। এক মার্কিন কর্মকর্তা আল–জাজিরাকে বলেছেন, মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ সামরিক শক্তি জড়ো করছে ওয়াশিংটন। যাতে ইরানকে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করতে চাপে রাখা যায়।
যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করার ইরানের সর্বশেষ প্রস্তাবের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের জবাবের বিষয়টি পর্যালোচনা করছে ইরান। বর্তমান পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুদ্ধবিরতি নিয়ে ইরান কখনও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় পিছপা হবে না। ইরানের বার্তা সংস্থা তাসনিম পেজেশকিয়ানের উদ্ধৃতি দিয়ে লিখেছে, ‘আমরা কখনও আলোচনা থেকে পিছপা হইনি এবং হবও না। যদিও যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পরও মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ওপর তিনবার হামলা চালিয়েছে।’
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি প্রসঙ্গে বলেছেন, ‘আমরা হয় ইরানকে উড়িয়ে দেব, অথবা কোনও চুক্তি করব। সেই সময় দ্রুত ঘনিয়ে আসছে। দ্রুত ইরান যুদ্ধ শেষ হবে। যুদ্ধবিরতির প্রচেষ্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের এই ধরণের মন্তব্য সামনে এসেছে। দুই দেশের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করছে কাতার।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.