ট্রেন্ডিং

Inauguration of Charnock Lohia Hospital

‌ঐতিহ্য বজায় রেখে উদ্বোধন হল কলকাতার প্রথম হেরিটেজ সুপার স্পেশালিটি চার্নক লোহিয়া হাসপাতাল

রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় চার্নক হাসপাতাল ইতিমধ্যেই সুনামের সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। এবার আরও এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হতে চলেছে। মধ্য কলকাতার কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহ্যবাহী লোহিয়া হাসপাতালের দায়িত্ব গ্রহন করে তৈরি করল সুপার স্পেশালিটি হাসপাতাল। নতুন চালু হওয়া ২৫০ শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিটি সুবিধাসহ প্রায় ২০০ বছরের পুরনো গ্রেড ১ ঐতিহ্যবাহী ভবনে নতুন প্রাণ সঞ্চার করল। আগে এই হাসপাতাল লোহিয়া মাতৃ সেবা সদন নামে পরিচিত ছিল।

চার্নক লোহিয়া হাসপাতালের উদ্বোধনে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬
Share on:

রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় চার্নক হাসপাতাল ইতিমধ্যেই সুনামের সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। এবার আরও এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হতে চলেছে। মধ্য কলকাতার কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহ্যবাহী লোহিয়া হাসপাতালের দায়িত্ব গ্রহন করে তৈরি করল সুপার স্পেশালিটি হাসপাতাল। নতুন চালু হওয়া ২৫০ শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিটি সুবিধাসহ প্রায় ২০০ বছরের পুরনো গ্রেড ১ ঐতিহ্যবাহী ভবনে নতুন প্রাণ সঞ্চার করল। আগে এই হাসপাতাল লোহিয়া মাতৃ সেবা সদন নামে পরিচিত ছিল।

চার্নক লোহিয়া হাসপাতালের উদ্বোধন করেন কলকাতার মাননীয় মেয়র ফিরহাদ হাকিম। প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বোস, সাংসদ দোলা সেন, বিধায়ক বিবেক গুপ্ত, দেবোপ্রসাদ বাগ, স্থানীয় কাউন্সিলর রাজেশ কুমার সিনহা, ইলোরা সাহা, তারক নাথ চট্টোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি, সঞ্জয় বক্সি, চার্নক হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত শর্মাসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।

প্রায় ৪ বিঘা জমি ওপর তৈরি চার্নক লোহিয়া হাসপাতাল দারুণভাবে সংস্কার করা হয়েছে। গ্রেড ওয়ান কাঠামোর স্থাপত্য মহিমা এবং ঐতিহ্যবাহী চরিত্র সংরক্ষণ করেছে। একই সঙ্গে এটাকে আধুনিক সুপার স্পেশালিটি স্বাস্থ্যসেবা সুবিধা দিয়ে সজ্জিত করেছে। এই হাসপাতালের সংস্কার কাজে ২৫০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হয়েছে। নতুন হাসপাতালে প্রায় ১০০০ জনের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

চার্নক লোহিয়া হাসপাতালে বিশ্বমানের পরিকাঠামো রয়েছে, যা গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য তৈরি করা হয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে ৯০টিরও বেশি ওয়ার্ড শয্যা এবং ২০টি ব্যক্তিগত কেবিন ৭০টি আইসিইউ শয্যা রয়েছে। এছাড়াও রয়েছে ৬টি অত্যাধুনিক মডুলার অপারেশন থিয়েটার, ডেডিকেটেড ক্যাথ ল্যাব, সিটিভিএস এবং নিউরো অপারেশন থিয়েটার, একটা ১০ শয্যা বিশিষ্ট জরুরি বিভাগ এবং একটা ১০ শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস ইউনিট।


চার্নক হাসপাতালের এমডি প্রশান্ত শর্মা বলেন, ‘‌গোটা বাংলা জুড়ে প্রচুর সম্ভাবনাময় বেশ কিছু ঐতিহাসিক সম্পত্তি এখনও অব্যবহৃত রয়ে গেছে। চার্নক লোহিয়া হাসপাতালের মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে ঐতিহ্য সংরক্ষণ এবং আধুনিক স্বাস্থ্যসেবা নির্বিঘ্নে সহাবস্থান করতে পারে। মধ্য কলকাতা, বিশেষ করে বড়বাজার এবং এর আশেপাশের এলাকাগুলি দীর্ঘদিন ধরে একটা প্রাণবন্ত বাণিজ্যিক কেন্দ্র ছিল কিন্তু পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে একটা আধুনিক বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের অভাব ছিল। চার্নক লোহিয়া হাসপাতাল চালু হওয়ার মাধ্যমে, আমরা এই গুরুত্বপূর্ণ ব্যবধান পূরণ করছি।’‌

চার্নক লোহিয়া হাসপাতাল ঐতিহ্য এবং স্বাস্থ্যসেবার মধ্যে এক অনন্য মিলনের উদাহরণ। ২০০ বছরের পুরনো এই বিশাল কাঠামোটি গ্রীক এবং রোমান রীতি মেনে চলা ধ্রুপদী স্থাপত্যের মিশ্রণ। এটা একটা ঐতিহ্যবাহী সম্পত্তি যার সমৃদ্ধ ইতিহাস রয়েছে এবং বাংলার ঔপনিবেশিক জাঁকজমকপূর্ণ সময়ে বিভিন্ন বাঙালি পরিবারের প্রাসাদ হিসেবে কাজ করে। এরপর এটা দাতব্য লোহিয়া মাতৃ সেবা সদনে পরিণত হয়। চার্নক হাসপাতাল এই ঐতিহ্যবাহী ভবনটিকে পুনরুদ্ধার, সংস্কার করে অত্যাধুনিক সুপার স্পেশালিটি হাসপাতালে রূপান্তরিত করেছে। 


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora