ট্রেন্ডিং

EC removes WB Chief & Home Secretary

নজিরবিহীন ঘটনা, ভোট ঘোষণার পরপরই রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে অপসারণ করল নির্বাচন কমিশন

ভোট ঘোষণার পরপরই সরিয়ে দেওয়া হল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে। অতীতে একবার নির্বাচনের আগে স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দেওয়া হলেও একসঙ্গে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দেওয়ার ঘটটা রাজ্যে প্রথম। রবিবার ভোট ঘোষণার কয়েকঘন্টা পরই রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে অপসারণ করে নির্বাচন কমিশন। রবিবার ভোট ঘোষণার পর রাতে মুখ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা নির্দেশ জারি করা হয়।

সরিয়ে দেওয়া হল রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬
Share on:

‌নজিরবিহীন ঘটনা। ভোট ঘোষণার পরপরই সরিয়ে দেওয়া হল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে। অতীতে একবার নির্বাচনের আগে স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দেওয়া হলেও একসঙ্গে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দেওয়ার ঘটটা রাজ্যে প্রথম। রবিবার ভোট ঘোষণার কয়েকঘন্টা পরই রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে অপসারণ করে নির্বাচন কমিশন।

রবিবার ভোট ঘোষণার পর রাতে মুখ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা নির্দেশ জারি করা হয়। সেই নির্দেশে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে অপসারণ করা হল। নন্দিনী চক্রবর্তীর জায়গায় মুখ্যসচিবের দায়িত্ব দেবেন ১৯৯৩ ব্যাচের আইএএস দুষ্মন্ত নারিয়ালা। অন্যদিকে, জগদীশপ্রসাদ মীনার জায়গায় স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব নেবেন ১৯৯৭ ব্যাচের আইএএস সঙ্ঘমিত্রা ঘোষ। মুখ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে, নন্দিনী ও জগদীশপ্রসাদকে নির্বাচন সংক্রান্ত কোনও কাজের সঙ্গে যুক্ত রাখা যাবে না।


ভোটের আগে অতীতে একসঙ্গে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে অপসারণের নজির রাজ্যে নেই। একবার লোকসভা ভোটের আগে স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দিয়েছিল মুখ্য নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের ডিজিকেও অপসারণের নজির রয়েছে। এবছরও রাজ্য পুলিশের ডিজিকেও সরানো হতে পারে। একইসঙ্গে অপসারণ করা হতে পারে কলকাতার পুলিশ কমিশনারকেও। অভিজ্ঞ আমলাদের বদলি করে প্রশাসনে কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। 

ভোট ঘোষণার আগে রাজ্য সরকারের তরফ থেকে বেশ কয়েকজন পুলিশ কর্তাকে বদলি করা হয়েছে। শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর রাওকে বদলি করে পাঠানো হয়েছে উত্তরবঙ্গে গোয়েন্দা বিভাগে। শিলিগুড়ির নতুন পুলিশ কমিশনার হয়েছেন সৈয়দ ওয়াকার রাজা। জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভীনকে উত্তরবঙ্গ ইন্নয়ন পরিষদের বিশেষ সচিব পদে বদলি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক রবিপ্রকাস মীনাকে জলপাইগুড়ির জেলাশাসক করা হয়েছে। মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসক শান্তনু বালাকে পাঠানো হয়েছে দ৭ণ ২৪ পরগানার অতিরিক্ত জেলাশাসক পদে। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora