ট্রেন্ডিং

NIA team arrives at Malda

কালিয়াচকে বিচারকদের ওপর হামলা কাণ্ডে গ্রেফতার ৩৫, তদন্তে মালদায় পৌঁছল এনআইএ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

কালিয়াচক ২ নম্বর ব্লকে এসআইআর প্রক্রিয়ার কাজে যুক্ত বিচারকদের ঘেরাও ও হামলার অভিযোগে তদন্তে শুক্রবার মালদায় পৌঁছেছেন জাতীয় তদন্তকারী সংস্থার কর্তারা। তদন্তকারী দলে রয়েছেন ৪০ জন প্রতিনিধি। এদিন বিকেলে মালদার মোথাবাড়ি এলাকায় পৌঁছে সকলের সঙ্গে কথা বলেন। ঘটনার সময় এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন।

তদন্তে মালদায় এনআইএ।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ০৩, ২০২৬
Share on:

কালিয়াচক ২ নম্বর ব্লকে এসআইআর প্রক্রিয়ার কাজে যুক্ত বিচারকদের ঘেরাও ও হামলার অভিযোগে তদন্তে শুক্রবার মালদায় পৌঁছেছেন জাতীয় তদন্তকারী সংস্থার কর্তারা। তদন্তকারী দলে রয়েছেন ৪০ জন প্রতিনিধি। এদিন বিকেলে মালদার মোথাবাড়ি এলাকায় পৌঁছে সকলের সঙ্গে কথা বলেন। ঘটনার সময় এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। একইসঙ্গে বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় কোথায় কোথায় হামলা চালানো হয়েছিল, সেই সব জায়গাও ঘুরে দেখেন জাতীয় তদন্তকারী সংস্থার সদস্যরা।

এসআইআরে নাম বাদ যাওয়ায় গত বুধবার কালিয়াচক ২ নম্বর ব্লক অফিসে কর্মরত ৭ জন বিচারককে গভীর রাত পর্যন্ত ঘেরাও করে রাখেন স্থানীয় বাসিন্দারা। এরপর পুলিশ বিচারকদের ব্লক অফিস থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতে হামলা চালানো হয়। সুপ্রিম কোর্ট জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়, সিবিআই কিংবা জাতীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে ঘটনার তদন্ত করাতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশে জাতীয় তদন্তকারী সংস্থা তদন্তভার তুলে নিয়েছে। 

এদিন বিকেল ৪টে নাগাদ মোথাবাড়ি থানা এলাকায় পৌঁছয় জাতীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা। এলাকায় পৌঁছেই প্রথমেই কালিয়াচক ২ নম্বর ব্লক অফিসে যাওয়ার বিভিন্ন রাস্তা খতিয়ে দেখেন। এরপর ব্লক অফিসে পৌঁছে কর্মীদের সঙ্গে কথা বলেন এবং সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার পথে কোথায় কোথায় গাড়ি আটকে হামলা চালানো হয়, সেই জায়গাগুলিও ঘুরে দেখেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন জাতীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা। 


যে জায়গায় বিচারকদের পাইলট গাড়ি উল্টে গিয়েছিল, সেই জায়গাও ঘুরে দেখেন এনআইএ কর্তারা। গোটা এলাকা ভিডিয়োগ্রাফি করা হয় এবং পুলিশের বয়ানও রেকর্ড করা হয়। রাস্তার ধারের বিভিন্ন দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহও করেছে এনআইএ। স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে দেখা যায় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। কখন ঘটনা শুরু, কীভাবে অশান্তি শুরু

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় নাম বাদ যাওয়ার প্রতিবাদে মালদা জুড়ে প্রতিবাদের আগুন জ্বলে ওঠে। কালিয়াচক ২ নম্বর ব্লক অফিসে কর্মরত ৭ জন বিচারককে গভীর রাত পর্যন্ত ঘেরাও করে রাখেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ১৫ ঘন্টা সুজাপুরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখে। এই ঘটনায় শুক্রবার বিকেল পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘‌কালিয়াচকের একাধিক ঘটনায় মোট ৬টি মামলা দায়ের হয়েছে। ১৫০ জনেরও বেশি মানুষকে শনাক্ত করা হয়েছে। পলাতকদের খোঁজে তল্লাশি চলছে।’

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora