লক্ষ্মী ভান্ডারের টাকার জন্য চাপ, না দেওয়ায় আপত্তিকর ছবি ভাইরালের হুমকি প্রেমিকের, আত্মহত্যা গৃহবধুর
বিবাহিত প্রেমিকার কাছ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আদায়ের জন্য বারবার চাপ দিতেন প্রেমিক। টাকা দিতে অস্বীকার করেন প্রেমিকা। এই নিয়ে দুজনের মধ্যে তুমুল অশান্তি। আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল করে দেওয়ারও হুমকি দেন প্রেমিক। সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন ওই বিবাহিত প্রেমিকা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভান্ডারডিহিতে। প্রেমিক পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
গৃহবধুর আত্মহত্যা। প্রতীকি ছবি।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০২৫
Share on:
বিবাহিত প্রেমিকার কাছ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আদায়ের জন্য বারবার চাপ দিতেন প্রেমিক। টাকা দিতে অস্বীকার করেন প্রেমিকা। এই নিয়ে দুজনের মধ্যে তুমুল অশান্তি। আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল করে দেওয়ারও হুমকি দেন প্রেমিক। সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন ওই বিবাহিত প্রেমিকা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভান্ডারডিহিতে। প্রেমিক পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মৃত গৃহবধুর নাম মন্দিরা মালিক। বয়স ৩২ বছর। মন্দিরার শ্বশুরবাড়ি দেওয়ানদিঘি থানার ভান্ডারডিহিতে। বাপেরবাড়ি ভাতার থানায়। পরিবারের দাবি, ৬ মাস আগে সোশ্যাল মিডিয়ায় এক যুবকের সঙ্গে পরিচয় হয় মন্দিরার। ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। অবৈধ সম্পর্কের বিষয়টা জানাজানি হয়ে যায়। তা নিয়ে ওই গৃহবধুর বাড়িতে অশান্তি শুরু হয়। এরপর ওই যুবক নাকি মন্দিরাকে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসার জন্য চাপ দেন।
প্রেমিকের কথায় মন্দিরা নাকি একবার শ্বশুরবাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। সে কথা মৃতার বাবা স্বীকার করেছেন। পরে সন্তানের কথা ভেবে আবার ফিরে আসেন। এরপর আবার নির্যাতন শুরু হয় প্রেমিকের। নানাভাবে উত্যক্ত করতে শুরু করেন। মানসিক চাপ সহ্য করতে না পেরে বৃহস্পতিবার দুপুরে ভান্ডারডিহিতে খড়ি নদীর চরে গিয়ে কীটনাশক খান মন্দিরা। স্থানীয়রা তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে মন্দিরার শ্বশুরবাড়িতে খবর দেন। পরিবারের লোকজন এসে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যান। শনিবার হাসপাতালেই মৃত্যু হয় মন্দিরার।
মন্দিরার শ্বশুরবাড়ির অভিযোগ, ওই যুবক তাঁর আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি দিয়েছিল। মন্দিরা সেকথা গুরুত্ব না দিয়ে ওই যুবককে উপেক্ষা করছিলেন। এরপর ফোন করে চাপ দেন যুবক। বুধবার লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে তাঁকে দেওয়ার জন্য বলেন। মন্দিরা দিতে না চাওয়ায় দুজনের মধ্যে অশান্তি শুরু হয়। এরপর বাড়ি ফিরে কীটনাশক নিয়ে গিয়ে ভান্ডারডিহিতে খড়ি নদীর চরে আত্মহত্যার চেষ্টা করেন মন্দিরা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে দেওয়ানদিঘি থানার পুলিশ।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.