ট্রেন্ডিং

School Service Commission

কমিশনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে নতুন চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান, আসন বাড়ানোর ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

সুপ্রিম কোর্টের রায়ের পর নতুন নিয়োগ পরীক্ষার ফল বার হতেই আবার বিতর্ক। ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ হতেই স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করেছে৷ আর সেইসব অভিযোগ নিয়েই সোমবার বিকাশ ভবন অভিযানে সামিল হলেন নতুন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, পুরো নম্বর পেয়েও কেন ইন্টারভিউতে ডাক পেলেন না। নতুন চাকররিপ্রার্থীরা কমিশনের নানা ভুল নিয়ে সরব হলেন।

বিধাননগরের করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযানের ডাক দেন নতুন চাকরিপ্রার্থীরা।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৭, ২০২৫
Share on:

রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা যেন কিছুতেই মিটছে না। সুপ্রিম কোর্টের রায়ের পর নতুন নিয়োগ পরীক্ষার ফল বার হতেই আবার বিতর্ক। ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ হতেই স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করেছে৷ আর সেইসব অভিযোগ নিয়েই সোমবার বিকাশ ভবন অভিযানে সামিল হলেন নতুন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, পুরো নম্বর পেয়েও কেন ইন্টারভিউতে ডাক পেলেন না। নতুন চাকররিপ্রার্থীরা কমিশনের নানা ভুল নিয়ে সরব হলেন।

তিন দফা দাবি নিয়ে সোমবার বিধাননগরের করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযানের ডাক দেন নতুন চাকরিপ্রার্থীরা। এই নিয়ে উত্তেজনা ছড়াল করুণাময়ী চত্বরে। নতুন চাকরিপ্রার্থীদের মিছিল কিছুটা এগোতেই সেন্ট্রাল পার্কের সামনে পুলিশ আটকে দেয়। সেখানেই রাস্তায় বসে পড়েন নতুন চাকরিপ্রার্থীরা। পুলিশের দাবি, মিছিলের আয়োজকদের পক্ষ থেকে তাদের কিছু জানানো হয়নি। সোশ্যাল মিডিয়া থেকে এই অভিযান সম্পর্কে তারা জানতে পেরেছে। পুলিশ মিছিলের আহ্বায়কদের সঙ্গে কথা বলে। নতুন চাকরিপ্রার্থীদের পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিকাশ ভবন চত্বরে ১৬৩ ধারা বলবৎ থাকে। সেখানে একসঙ্গে অনেককে যেতে দেওয়া যায় না। চাকরিপ্রার্থীরা তা মানতে চাননি। এরপর দুই পক্ষের কাটাকাটি ও বাদানুবাদ শুরু হয়। উন্নয়ন ভবনের সামনে রাস্তায় বসে পড়েন চাকরিপ্রার্থীরা। রাস্তা বন্ধ হয়ে যানজট তৈরি হয়। উত্তেজনার পারদ ক্রমশ চড়তে শুরু করে।

চাকরিপ্রার্থীদের দাবি, অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া ১০ নম্বর বাতিল করতে হবে। পাশাপশি সমস্ত ওএমআর প্রকাশ করতে হবে। লিখিত পরীক্ষা হয়েছিল ৬০ নম্বরের৷ এছাড়া শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয়েছে সর্বোচ্চ ১০ নম্বর৷ ফলে সব মিলিয়ে সর্বোচ্চ ৭০ নম্বর পাওয়ার সুযোগ ছিল অনেক পরীক্ষার্থীর সামনে। অনেকে এই পুরো নম্বর পেয়েছেন৷ চাকরিহারারা অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর পেয়েছেন। ফলে নতুন পরীক্ষার্থীদের অনেকেই লিখিত পরীক্ষায় পুরো নম্বর পাওয়া সত্ত্বেও ডাক পাননি৷

নতুন চাকরিপ্রার্থীদের বক্তব্য, ‘এইভাবে পরীক্ষা নেওয়াটা কিছুতেই আমরা মানব না। চাকরিহারাদের অভিজ্ঞতার ভিত্তিতে যে ১০ নম্বর দেওয়া হয়েছে, তা বাতিল করতে হবে।’ এদিনের মিছিলে হাজির হওয়া নতুন পরীক্ষার্থী তামানা ইয়াসমিন বলেন, ‘‌আমরা অভিজ্ঞতার নম্বর পাইনি। লিখিত পরীক্ষায় পুরো নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউয়ের তালিকায় নাম ওঠেনি। কেন ইন্টারভিউয়ের তালিকায় নাম এল না, তার জবাব চাই। অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া নম্বর বাতিল করতে হবে। শূন্যপদ বাড়াতে হবে। তার সঙ্গে সমস্ত ওএমআর শিট প্রকাশ করতে হবে।’‌


আরও পড়ুনঃ মক্কা থেকে মদিনা ফেরার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু একই পরিবারের ১৮ জনসহ ৪৫ ভারতীয়র


আরও পড়ুনঃ হাসিনার ফাঁসির সাজা ঘোষণা, আপিল করতে পারবেন না প্রাক্তন প্রধানমন্ত্রী, উত্তাল বাংলাদেশ, বনধ ডাকল আওয়ামী লীগ


নতুন চাকরিপ্রর্থীদের বিকাশ ভবন অভিযান সম্পর্কে বিধাননগরের ডিসিপি অনীশ সরকার বলেন, ‘ফেসবুক পোস্ট থেকে জানতে পারি, নতুন চাকরিপ্রার্থীরা আচার্য সদনে যাবেন। তারা যাতে সুষ্ঠুভাবে যেতে পারেন, তার ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু হঠাৎ দেখি করুণাময়ী থেকে মিছিল বিকাশ ভবনের দিকে যেতে শুরু করে। বিকাশ ভবনের সামনে বিএনএস ১৬৩ ধারা বলবৎ আছে। সেখানে বেশি লোক যাওয়া বেআইনি। তাই পুলিশ আটকে দেয়।’‌ 

এদিকে, যোগ্য চাকরিহারা শিক্ষকদের জন্য আসন সংখ্যা বাড়ানোর ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে এই নিয়ে তাঁর আলোচনা হয়েছে। মন্ত্রিসভায় আলোচনা করে  সিদ্ধান্ত নেওয়া হবে। ব্রাত্য বসু বলেন, ‘‌আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর শূন্যপদ বানানো নিয়ে আলোচনা হয়েছে। আগে নিয়োগ প্রক্রিয়া শেষ হোক। তারপর এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যতক্ষণ না পুরো প্রক্রিয়া শেষ হচ্ছে, এই নিয়ে সরকারিভাবে আমি কোনও কথা বলতে পারি না। বিষয়টি মন্ত্রিসভা নিশ্চয় বিবেচনা করে দেখবে।’‌


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora