কলকাতায় নতুনভাবে সাজিয়ে তোলা গ্র্যান্ড হোটেল স্টোর উন্মোচন করল ভারতের সবচেয়ে বিশ্বস্ত জুতো প্রস্তুতকারী সংস্থা বাটা। স্টোরটি ভারতে বাটার প্রথম রিটেইল আউটলেট এবং জাতীয়ভাবে শীর্ষ তিনটি স্টোরের মধ্যে অন্যতম। শুক্রবার সন্ধেয় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই স্টোরের উদ্বোঝন করেন টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, বাটা ইন্ডিয়ার কর্পোরেট অ্যাডভাইজার ও বোর্ড সদস্য অশোক ভরত।
কলকাতায় নতুনভাবে সাজিয়ে তোলা গ্র্যান্ড হোটেল স্টোর উন্মোচন করল ভারতের সবচেয়ে বিশ্বস্ত জুতো প্রস্তুতকারী সংস্থা বাটা। এই স্টোরটি বাটার রিটেইল বিক্রেতার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাইলফলক। ০০০১ গ্র্যান্ড হোটেল নামেও পরিচিত এই স্টোরটি ভারতে বাটার প্রথম রিটেইল আউটলেট এবং জাতীয়ভাবে শীর্ষ তিনটি স্টোরের মধ্যে অন্যতম। শুক্রবার সন্ধেয় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই স্টোরের উদ্বোঝন করেন টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, বাটা ইন্ডিয়ার কর্পোরেট অ্যাডভাইজার ও বোর্ড সদস্য অশোক ভরত।
বাটার ৯০ বছরেরও বেশি সময়ের রিটেইল ইতিহাসে গভীর মূল্য রয়েছে। এই নতুন রূপে সেজে ওঠা স্টোর এখন বাটার ক্রমবর্ধমান রিটেইল দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে। বাটা ইন্ডিয়ার এগিয়ে চলার ক্ষেত্রে কলকাতা এবং বাটানগর কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। গ্র্যান্ড হোটেল স্টোরের এই নতুনভাবে সেজে ওঠা সেই সমৃদ্ধ ঐতিহ্য থেকে অনুপ্রেরণা নিয়ে তাকে একটা আধুনিক রিটেইল বিক্রেতায় রূপান্তরিত করেছে। এছাড়াও, কলকাতা বাটার পূর্বাঞ্চলীয় ব্যবসার প্রায় ৫০ শতাংশ এবং জাতীয় টার্নওভারের প্রায় ৬ শতাংশ অবদান রেখেছে।
গ্র্যান্ড হোটেল স্টোর উন্মোচন করে জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী উপস্থিত সকলের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করে নেন। বাটা জিনিসের গুনগতমানের দিকে আলোকপাত করেন। এই ব্যান্ডের প্রতি তাঁর আবেগের কথা তুলে ধরেন। বাটা ইন্ডিয়ার সিইও গুঞ্জন শাহ বলেন, ‘ভোক্তাদের প্রত্যাশা পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের নেটওয়ার্ক জুড়ে রিটেইল অভিজ্ঞতাকে নতুনভাবে স্থাপন করছি। গ্র্যান্ড হোটেল স্টোরের এই সংস্কারটি প্রিমিয়াম পরিবেশ, আরও উন্নত ইন–স্টোর অভিজ্ঞতা এবং গ্রাহকদের সঙ্গে আরও দৃঢ় সংযোগের মাধ্যমে আমাদের রিটেইল পরিধিকে উন্নত করার একটা বৃহত্তর কৌশলের অংশ।’ বাটা ইন্ডিয়া আগামী এক বছরে পূর্ব ভারত জুড়ে COCO এবং FOFO মডেলে ২৫–৩০টি নতুন স্টোর যুক্ত করার পরিকল্পনা করেছে।
বাটা ইন্ডিয়ার চিফ স্ট্র্যাটেজি অফিসার এবং চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার বদ্রি বেরিওয়াল বলেন, ‘পূর্ব ভারত আমাদের ব্যবসা বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে রয়েছে এবং এই কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে কলকাতা। গ্র্যান্ড হোটেল স্টোরের এই নতুন রূপটি প্রতিফলিত করে যে, আমরা কীভাবে উচ্চ-প্রভাবশালী বাজারগুলিতে খুচরা ব্যবসার নতুন সংজ্ঞা দিচ্ছি। এই ফরম্যাটটি আমাদের খুচরা ব্যবসার প্রসারের পরবর্তী পর্যায়কে রূপ দিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.