ট্রেন্ডিং

IIFL Finance launch Public Bond

‌২০০০ কোটি টাকা তোলার লক্ষ্যে নতুন পাবলিক বন্ড বাজারে নিয়ে এল IIFL‌ Finance, পাওয়া যাবে সর্বোচ্চ ৯ শতাংশ সুদ

দেশের অন্যতম সেরা নন–ব্যাঙ্কিং আর্থিক সংস্থা IIFL‌ Finance Limited। ‌হোম লোন, গোল্ড লোন, পার্সোনাল লোনসহ আরও নানা রকম লোনের ব্যবস্থা রয়েছে এই সংস্থায়। এছাড়া চেন ফিনান্স, মাইক্রোফিনান্স, রিয়েল এস্টেট ফিনান্স, ক্যাপিটাল মার্কেট ফিনান্সের মতো কার্যক্রমও পরিচালনা করে। এবার পাবলিক ইস্যু বাজারে নিয়ে এল IIFL‌ Finance Limited। আর এই বন্ডের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ ২০০০ কোটি টাকা তোলার পরিকল্পনা করেছে সংস্থাটি।

IIFL‌ Capital Services Limited‌–এর ডিরেক্টর গৌরব মিশ্র এবং Associate Business Head, IIFL Finance–এর নিলয় ঘোষ।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬
Share on:

দেশের অন্যতম সেরা নন–ব্যাঙ্কিং আর্থিক সংস্থা IIFL‌ Finance Limited। ‌হোম লোন, গোল্ড লোন, পার্সোনাল লোনসহ আরও নানা রকম লোনের ব্যবস্থা রয়েছে এই সংস্থায়। এছাড়া চেন ফিনান্স, মাইক্রোফিনান্স, রিয়েল এস্টেট ফিনান্স, ক্যাপিটাল মার্কেট ফিনান্সের মতো কার্যক্রমও পরিচালনা করে। এবার পাবলিক ইস্যু বাজারে নিয়ে এল  IIFL‌ Finance Limited। আর এই বন্ডের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ ২০০০ কোটি টাকা তোলার পরিকল্পনা করেছে সংস্থাটি। ব্যবসায়িক বৃদ্ধি এবং মূলধন বৃদ্ধির জন্য এই অর্থ ব্যবহার করা হবে।

আজ, ১৭ ফেব্রুয়ারি থেকে এই বন্ড বাজারে ছাড়া হবে। ৪ মার্চ বন্ড কেনার শেষদিন। বিনিয়োগকারীরা তিনটি মেয়াদে বন্ড কিনতে পারবেন। ২ বছর, ৩ বছর ও ৫ বছর মেয়াদে। এই বন্ডের মাধ্যমে বিনিয়োগকারীরা সর্বোচ্চ ৯ শতাংশ সুদ পেতে পারেন। যদি কোনও বিনিয়োগকারী মাসিক সুদ পেতে চান, সেই সুযোগও দিচ্ছে IIFL‌ Finance Limited। বার্ষিক সুদের ব্যবস্থা রেখেছ। এছাড়া বন্ডের পুরো মেয়াদ শেষ হওয়ার পরেও বিনিয়োগকারীরা সম্পূর্ণ লভ্যাংশ একসঙ্গে নেওয়ার সুযোগ পাবেন। Non Convertible Debentures (NCD) গুলিj প্রতিটির মূল্য ১,০০০ ‌টাকা ধার্য করা হবে। বিনিয়োগকারীদের বিভিন্ন বিভাগে ন্যূনতম ১০,০০০ টাকা বিনিয়োগ করতে হবে।

২ বছরের জন্য বন্ড কিনলে বিনিয়োগকারীরা বার্ষিক ৮.‌৩৭ শতাংশ হারে সুদ পাবেন। ৩ বছরের জন্য ৮.‌৫২ শতাংশ, আর ৫ বছরের জন্য সর্বোচ্চ ৯ শতাংশ। বিনিয়োগকারীরা মাসিক, বার্ষিক এবং ক্রমবর্ধমান (ম্যাচুরিটি) সহ একাধিক সুদ প্রদানের বিকল্প থেকে বেছে নিতে পারেন। এই বিনিয়োগ ঝুঁকিহীন বলে জানান IIFL Capital Services Limited‌–এর ডিরেক্টর গৌরব মিশ্র।


বুধবার এক সাংবাদিক সম্মেলনে গৌরব মিশ্র বলেন, ‘‌বন্ডের বিস্তারিত তথ্য শেয়ার করে তিনি বলেন এই বিনিয়োগে কোনও ঝুঁকি নেই। বিনিয়োগকারীরা যদি মনে করেন মেয়াদ শেষ হওয়ার আগেই বিনিয়োগের অর্থ তুলে নেবেন, তাহলে কোনও পেনাল্টি দিতে হবে না। অন্যান্য আর্থিক সংস্থায় ফিক্সড ডিপোজিট ভাঙলে জরিমানা দিতে হয়, এক্ষেত্রে তা দিতে হবে না। বিনিয়োগকারী সেই সময় পর্যন্ত সুদসহ পুরো অর্থ ফেরত পাবেন।’‌  

নতুন পাবলিক ইস্যুর ব্যাপারে IIFL ফিন্যান্সের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নির্মল জৈন বলেন, ‘‌IIFL‌ Finance Limited ভারতের শীর্ষস্থানীয় এনবিএফসিগুলির মধ্যে একটা, যার দেশব্যাপী শক্তিশালী উপস্থিতি এবং ৪.৬ মিলিয়ন গ্রাহকদের ঋণ চাহিদা পূরণের জন্য বৈচিত্র্যময় পোর্টফোলিও রয়েছে। প্রস্তাবিত তহবিল সংগ্রহ আমাদের তহবিল উৎসগুলিকে বৈচিত্র্যময় করার পাশাপাশি ঋণের অ্যাক্সেস আরও প্রসারিত করতে সক্ষম করবে। বছরের পর বছর ধরে, IIFL‌ Finance Limited বন্ডের মাধ্যমে তহবিল সংগ্রহ এবং মূলধন ও সুদের সময়মত পরিশোধ নিশ্চিত করার ক্ষেত্রে একটি শক্তিশালী ট্র্যাক রেকর্ড তৈরি করেছে।’‌

ইস্যুটির প্রধান ব্যবস্থাপক হল ট্রাস্ট ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার্স প্রাইভেট লিমিটেড, নুভামা ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড এবং আইআইএফএল ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড। বিনিয়োগকারীদের তরলতা প্রদানের জন্য এনসিডিগুলি বিএসই লিমিটেড এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেডে তালিকাভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora