নাসিকে ভয়াবহ পথ দুর্ঘটনা, গভীর রাতে কুয়ায় পড়ে গেল গাড়ি, ৬ শিশুসহ একই পরিবারের ৯ জন নিহত
মহারাষ্ট্রের নাসিকে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় ৬ শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। একটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এক গভীর কুয়ায় মধ্যে পড়ে যায়। শুক্রবার রাত ১০টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে নাসিকের দিন্দোরি শহরে। নিহতরা সকলেই একই পরিবারের। তাঁরা ইন্দোর গ্রামের বাসিন্দা। একই পরিবারের এতজন সদস্যের আকস্মিক মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
উদ্ধারকার্য চলছে। দুর্ঘটনাস্থলে মানুষের ভিড়।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: এপ্রিল ০৪, ২০২৬
Share on:
মহারাষ্ট্রের নাসিকে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় ৬ শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। একটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এক গভীর কুয়ায় মধ্যে পড়ে যায়। শুক্রবার রাত ১০টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে নাসিকের দিন্দোরি শহরে। নিহতরা সকলেই একই পরিবারের। তাঁরা ইন্দোর গ্রামের বাসিন্দা। একই পরিবারের এতজন সদস্যের আকস্মিক মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিবেদন অনুসারে দারগুড়ে পরিবার এলাকার একটা ব্যাঙ্কোয়েট হলে অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিল। ফেরার পথে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটি অনুষ্ঠানস্থলের কাছেই রাস্তার পাশে একটা গভীর কুয়ায় পড়ে যায়। রাস্তাটি আবছা থাকায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। কুয়াটি জলে ভর্তি থাকায় কেউ বার হতে পারেনি। গাড়িতে থাকা দারগুড়ে পরিবারের সকলেই ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গভীর রাত পর্যন্ত ত্রাণ ও উদ্ধার অভিযান চলতে থাকে। উদ্ধার কার্য চলাকালীন এনডিআরএফ-–এর একটা দলও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়। কুয়োয় পড়ে যাওয়া গাড়িটি দুটি ক্রেনের সাহায্যে অনেক কষ্টে কুয়ো থেকে টেনে তোলা হয়। এরপর মৃতদেহগুলি দিন্দোরি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনায় নিহতরা দিন্দোরি তালুকের ইন্দোর গ্রামের দারগুড়ে পরিবারের সদস্য বলে পুলিশ জানিয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন সুনীল দত্তু দারগুড়ে (৩২), তাঁর স্ত্রী রেশমা, অনিল দারগুড়ে (৩২) এবং পরিবারের ছয় সন্তান, যাদের মধ্যে ৭ থেকে ১৪ বছর বয়সী ৫জন মেয়ে এবং একজন ১১ বছর বয়সী একজন ছেলে রয়েছে। দিন্দোরির সরকারি হাসপাতালে মৃতদেহগুলি ময়নাতদন্ত করা হবে। পুলিশ একটা মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু করেছে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.