Helium Cylinder Blast At Tamil Nadu River Festival
উৎসব বদলে গেল বিষাদে, তামিলনাডুতে হিলিয়াম গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, নিহত ১, আহত ১৮
কল্লাকুরিচি জেলার মানালুরপেটের নদী উৎসব যথেষ্ট জনপ্রিয়। প্রতিবছর এই নদী উৎসব উপলক্ষ্যে সেখানে হাজার হাজার মানুষের সমাগম হয়। সোমবারও নদী উৎসব উপলক্ষ্যে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। সেই সময়ই হঠাৎই দুর্ঘটনা। বেলুন ফোলানোর জন্য ব্যবহৃত হিলিয়াম গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই একজন মারা যান।
বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জানুয়ারি ২০, ২০২৬
Share on:
উৎসবে সামিল হয়েছিলেন সবাই। মেতে উঠেছিলেন আনন্দে। নিমেশেই নেমে এল বিষাদ। উৎসবের মাঠেই যে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়তে হবে জানতেন না ওরা। সোমবার তামিলনাডুর কাল্লাকুরিচি জেলার মানালুরপেট্টাইতে থেনপেন্নাই নদী উৎসবের সময় হিলিয়াম সিলিন্ডার বিস্ফোরণে ১ নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
কল্লাকুরিচি জেলার মানালুরপেটের নদী উৎসব যথেষ্ট জনপ্রিয়। প্রতিবছর এই নদী উৎসব উপলক্ষ্যে সেখানে হাজার হাজার মানুষের সমাগম হয়। সোমবারও নদী উৎসব উপলক্ষ্যে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। সেই সময়ই হঠাৎই দুর্ঘটনা। বেলুন ফোলানোর জন্য ব্যবহৃত হিলিয়াম গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই একজন মারা যান। আগতদের দ্রুত কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিরুভান্নামালাইয়ের জেলা কালেক্টর কে থারপাগরাজের জানিয়েছেন, কাল্লাকুরিচি জেলার মানালুরপেট্টাইতে থেনপেন্নাই নদী উৎসবের সময় হিলিয়াম সিলিন্ডার বিস্ফোরণে ১ জন নিহত এবং কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’ তামিলনাডু সরকারের পক্ষ থেকে আহতদের চিকিৎসার ব্যবস্থা করে হয়েছে।
এদিকে, এআইএডিএমকে–র সাধারণ সম্পাদক এডাপ্পাদি কে পালানিস্বামী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক্স–এ এক পোস্টে তিনি লিখেছেন, ‘কল্লাকুরিচি জেলার মানালুরপেটে আয়োজিত নদী উৎসবে বেলুন ভর্তি করার জন্য ব্যবহৃত হিলিয়াম গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের প্রাণহানির এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার মর্মান্তিক খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা এবং আন্তরিক সহানুভূতি জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আহতরা যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এবং শীঘ্রই তাদের নিজ নিজ বাড়িতে ফিরে যান।’ তিনি আরও লিখেছেন, ‘রাজ্য সরকারের কাছে অবিলম্বে মৃতদের পরিবার এবং নদী উৎসব দুর্ঘটনায় আহত সকলকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানাচ্ছি।’
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.