ট্রেন্ডিং

School bus accident in Greater Noida

গ্রেটার নয়ডায় দুটি স্কুল বাসের মধ্যে মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, চালকসহ ১২ জনের বেশি শিশু আহত

নয়ডায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় স্কুল বাসের চালকসহ ১২ জনের বেশি শিশু আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্কুল বাসের চালককে স্থানীয় একটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। গ্রেটার নয়ডার দাদরি থানা এলাকার রূপওয়াস গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

রাস্তার ধারে দুর্ঘটনাগ্রস্ত স্কুল বাস।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬
Share on:

নয়ডায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় স্কুল বাসের চালকসহ ১২ জনের বেশি শিশু আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্কুল বাসের চালককে স্থানীয় একটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। গ্রেটার নয়ডার দাদরি থানা এলাকার রূপওয়াস গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। 

সকাল ৭টা নাগাদ রূপওয়াস গ্রামের কাছে আমকা রোডে দুর্ঘটনাটি ঘটে। রামজ্ঞা স্কুলের একটা বাস দ্রুতগতিতে যাচ্ছিল। সেই সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা জেসাস মেরি স্কুলের একটা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতা এতটাই তীব্র ছিল, দুটি বাসেরই সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় জেসাস মেরি স্কুলের বাসটিতে প্রায় ২৫ জন শিশু শিক্ষার্থী ছিল। রামজ্ঞা স্কুলের বাসটি অবশ্য খালি ছিল। ওই বাসটি স্কুল ছাত্রদের নিয়ে আসার জন্য যাচ্ছিল। 

দুর্ঘটনার পর শিশুদের কান্নার আওয়াজ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। তারা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত খুদে শিক্ষার্থীদের দ্রুত নিকটবর্তী একটা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকদের একটা দল জানিয়েছে যে, বেশিরভাগ শিশুই সামান্য আঘাত পেয়েছে, তবে কয়েকজনকে আরও গুরুতর আঘাতের কারণে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তাদের চিকিৎসা চলছে। 


অনেক চেষ্টার পর দুমড়ে–মুচড়ে যাওয়া বাস থেকে চালককে উদ্ধার করে। দুর্ঘটনায় স্কুল বাসের চালক গুরুতর আহত হয়েছেন। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এবং তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, চালকের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই শিশুদের পরিবারগুলি আতঙ্কিত হয়ে হাসপাতালে ছুটে যায়। 

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটা দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দুটি বাসই নিজেদের হেফাজতে নিয়ে বিষয়টি তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। গ্রেটার নয়ডার অতিরিক্ত ডিসিপি সুধীর কুমার জানিয়েছেন, ‘‌আজ সকাল ৭টার দিকে ডায়াল ১১২ থেকে দুটি স্কুল বাসের মধ্যে সংঘর্ষের খবর জানিয়ে একটা ফোন আসে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সব শিশুদের নিকটবর্তী একটা হাসপাতালে ভর্তি করে। বাসচালককে অনেক কষ্টে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য বাসটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এবং তাকে খোঁজার জন্য তল্লাশি চলছে।’

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora