উত্তরাখণ্ডে সুড়ঙ্গের মধ্যে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ, কাজে যোগ দিতে যাওয়ার পথে আহত ৬০ শ্রমিক
উত্তরাখণ্ডের চামোলি জেলায় এক ট্রেন দুর্ঘটনায় ৬০ জন শ্রমিক আহত হয়েছেন। চামোলি জেলার পিপালকোটিতে তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন টানেলের ভেতরে শ্রমিক বহনকারী দুটি লোকো ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। মঙ্গলবার রাত ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। সেই সময় শ্রমিকরা শিফট পরিবর্তন করছিলেন। দুটি ট্রেন মিলিয়ে প্রায় ১০৮ জন শ্রমিক ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে যে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাগ্রস্থ ট্রেন থেকে আহত শ্রমিকদের উদ্ধার করা হচ্ছে।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৫
Share on:
উত্তরাখণ্ডের চামোলি জেলায় এক ট্রেন দুর্ঘটনায় ৬০ জন শ্রমিক আহত হয়েছেন। চামোলি জেলার পিপালকোটিতে তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন টানেলের ভেতরে শ্রমিক বহনকারী দুটি লোকো ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। মঙ্গলবার রাত ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। সেই সময় শ্রমিকরা শিফট পরিবর্তন করছিলেন। দুটি ট্রেন মিলিয়ে প্রায় ১০৮ জন শ্রমিক ছিলেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে যে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে। সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাওয়ার সময় একটা ট্রেন অন্য ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয়। অন্ধকার সুড়ঙ্গে সংঘর্ষের ফলে শ্রমিকরা ট্রেনের ভেতরে আটকে পড়েন। অনেকেই ভেতরে পড়ে যান। সংঘর্ষের ফলে সুড়ঙ্গের ভেতরে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। সুড়ঙ্গের ভেতরে বিশৃঙ্খলা এবং চিৎকার শুরু হয়। শ্রমিকরা বেরিয়ে আসার পথ খুঁজে পেতে হিমসিম খাচ্ছিলেন।
দুর্ঘটনার খবর ফেয়েই প্রকল্প ব্যবস্থাপনা এবং স্থানীয় প্রশাসনের দলগুলি দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তারাই প্রথমে ত্রাণ এবং উদ্ধারকার্য শুরু করে। আহতদের অ্যাম্বুলেন্স এবং অন্যান্য যানবাহনে করে গোপেশ্বর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেলা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন যে বেশিরভাগ শ্রমিক সামান্য আঘাত পেয়েছেন। তবে কয়েকজনের আঘাত বেশ গুরুতর। তাঁদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। আহত ৪২ জন শ্রমিকের গোপেশ্বর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। ১৭ জন শ্রমিক পিপালকোটি হাসপাতালে ভর্তি রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমার এবং পুলিশ সুপার সুরজিৎ সিং পানওয়ার আহতদের খোঁজখবর নিতে গোপেশ্বরের জেলা হাসপাতালে পৌঁছে যান। জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমার শ্রমিকদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার কবলে পড়া অধিকাংশ শ্রমিকের বাড়ি ঝাড়খণ্ড এবং ওড়িশায়। আহত শ্রমিকদের পরিবারকেও দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে।
চামোলি জেলার হেলাং এবং পিপালকোটির মধ্যে অলকানন্দা নদীর ওপর ৪৪৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে। তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন বিষ্ণুগড় পিপালকোটিতে এই জলবিদ্যুৎ প্রকল্পের কাজ করছে। প্রকল্পটি চারটি টারবাইনের মাধ্যমে ১১১ মেগাওয়াট বিদ্যুৎ উঔপাদন করবে। আগামী বছেরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়ে যাওয়ার কথা। এই প্রকল্পের সুড়ঙ্গের ভেতরে দুর্ঘটনাটি ঘটে। কর্তারা জানিয়েছেন, নির্মান কাজের সময় শ্রমিক, কর্মকর্তা এবং উপকরণ পরিবহনের জন্য সুড়ঙ্গের ভেতর সাধারণত লোকো ট্রেন ব্যবহার করা হয়।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.