ট্রেন্ডিং

Mohun Bagan Ratna

চুনী, সুব্রতদের মতো দিকপালদের তালিকায়, মোহনবাগান রত্ন পাচ্ছেন সৌরভ গাঙ্গুলি

বছর সৌরভকে মোহনবাগান রত্ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্লাব কর্তারা। বৃহস্পতিবার ক্লাবের কর্মসমিতির বৈঠকে সর্বসম্মতভাবে সৌরভ গাঙ্গুলিকে মোহনবাগান রত্ন দেওয়ার প্রস্তাব পাশ হয়েছে।

সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৪
Share on:

চুনী গোস্বামী, সুব্রত ভট্টাচার্যদের মতো দিকপালদের সঙ্গে যুক্ত হচ্ছে সৌরভ গাঙ্গুলির নাম। এবছর সৌরভকে মোহনবাগান রত্ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্লাব কর্তারা। বৃহস্পতিবার ক্লাবের কর্মসমিতির বৈঠকে সর্বসম্মতভাবে সৌরভ গাঙ্গুলিকে মোহনবাগান রত্ন দেওয়ার প্রস্তাব পাশ হয়েছে। 

মোহনবাগানের হয়ে ৯ বছর ক্রিকেট খেলেছেন সৌরভ। ক্লাবকে একাধিক ট্রফিও জিতিয়েছেন। মোহনবাগানে খেলার সময়ই তিনি জাতীয় দলে সুযোগ পান। ক্লাবে তাঁর অবদানের কথা মাথায় রেখে মোহনবাগান রত্ন দেওয়া হচ্ছে। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ‘‌সৌরভ কিংবদন্তি। ভারতের রত্ন। তাই ওর নাম বাছাই করতে আমাদের বিন্দুমাত্র সময় নষ্ট করতে হয়নি। ওকে এবার মোহনবাগান রত্ন দেওয়া হবে। সৌরভের সঙ্গে কথা হয়েছে। মোহনবাগান দিবসের দিন হাজির থেকে নিজে পুরস্কার নেবে।’‌ 


আরও পড়ুনঃ মোহনবাগান ছেড়ে এফসি গোয়ায় যাচ্ছেন সাদিকু, স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্টকে নিচ্ছে সবুজ–মেরুন


আরও পড়ুনঃ টংসিনের গোলে মুখরক্ষা, পিয়ারলেসকে হারিয়ে মান বাঁচাল মোহনবাগান সুপার জায়ান্টস


এবছর মরণোত্তর জীবনকৃতি সম্মান দেওয়া হবে ১৯৩৯ সালে ক্লাবের প্রথম লিগ জয়ী দলের অধিনায়ক প্রয়াত বিমল মুখার্জিকে। বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন দিমিত্রি পেত্রাতোস। তিনি পাবেন শিবদাস ভাদুড়ির নামাঙ্কিত পুরস্কার।  বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন আভিলিন ঘোষ। সেরা যুব ফুটবলারের পুরস্কার পাচ্ছেন সুহেল ভাট। সেরা ফরওয়ার্ড মনবীর সিং। তিনি পাবেন সুভাষ ভৌমিক নামাঙ্কিত ট্রফি। সেরা হকি প্লেয়ারের পুরস্কার পাচ্ছেন সৌরভ পাসিন।  সেরা সাংবাদিকের পুরস্কার পাচ্ছেন দেবাশিস দত্ত। অঞ্জন মিত্রর নামাঙ্কিত সেরা ক্রীড়া প্রশাসকের পুরস্কার পাচ্ছেন সাদার্ন সমিতির সৌরভ পাল। এবছর থেকে অবসরপ্রাপ্ত রেফারিদের পুরস্কার দেওয়া হবে। প্রতুল চক্রবর্তীর নামাঙ্কিত পুরস্কার পাচ্ছেন প্রাক্তন রেফারি দিলীপ সেন। 

২৯ জুলাই মোহনবাগান দিবসে দুপুর ১টায় ক্লাব লনে অমর একাদশের মূর্তিতে মাল্যদান দিয়ে অনুষ্ঠানে সূচনা হবে। দুপুর ২.‌৩০ মিনিটে প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ফুটবল ম্যাচ। সন্ধে ৬টা থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৭টায় থাকছে অন্বেষার সংগীতানুষ্ঠান। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora