ট্রেন্ডিং

Sontosh Trophy : Bangal vs Uttar Pradesh

‌উত্তরপ্রদেশকে ৭ গোলে উড়িয়ে সন্তোষ ট্রফির মূলপর্ব কার্যত নিশ্চিত বাংলার

সন্তোষ ট্রফির গ্রুপ লিগের ম্যাচে দুরন্ত ছন্দে বাংলা। দ্বিতীয় ম্যাচে ৭–০ ব্যবধানে উড়িয়ে দিল উত্তরপ্রদেশকে। হ্যাটট্টিকসহ ৪ গোল রবি হাঁসদার। হ্যাটট্রিক করেন মনোতোষ মাঝিও। উত্তরপ্রদেশকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই পরের রাউন্ডে যাওয়ার ছাড়পত্র কার্যত নিশ্চিত করল বাংলা।

বাংলার জয়ের দুই নায়ক। মনোতোষ মাঝি ও রবি হাঁসদা।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৮, ২০২৪
Share on:

সন্তোষ ট্রফির গ্রুপ লিগের ম্যাচে দুরন্ত ছন্দে বাংলা। প্রথম ম্যাচে ঝাড়খণ্ডকে হারিয়েছিল ৪–০ ব্যবধানে। গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭–০ ব্যবধানে উড়িয়ে দিল উত্তরপ্রদেশকে। হ্যাটট্টিকসহ ৪ গোল রবি হাঁসদার। হ্যাটট্রিক করেন মনোতোষ মাঝিও। উত্তরপ্রদেশকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই পরের রাউন্ডে যাওয়ার ছাড়পত্র কার্যত নিশ্চিত করল বাংলা।

প্রথম ম্যাচে ঝাড়খণ্ডের বিরুদ্ধে জিতে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে এদিন উত্তরপ্রদেশের বিরুদ্ধ মাঠে নেমেছিল বাংলা। ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। ৮ মিনিটে রবি হাঁসদার গোলে এগিয়েও যায়। উত্তরপ্রদেশের দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করেন। ৩ মিনিট পর ডানপায়ের ভলিতে ব্যবধান বাড়ান মনোতোষ মাঝি। ১৭ মিনিটে আরও একটা গোল করেন মনোতোষ। ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোলটি করেন রবি হাঁসদা। ৪ মিনিট পর মনোতোষের শট বিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। প্রথমার্ধেই ৫–০ ব্যবধানে এগিয়ে যায় বাংলা।


আরও পড়ুনঃ একদিনের সিরিজে হারের মধুর প্রতিশোধ, টি২০–তে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া


আরও পড়ুনঃ শেষ ম্যাচেও জয়। জাপানকে ৩ গোলে হারিয়ে সেমিফাইনালের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ভারত


দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন রবি হাঁসদা। পেনাল্টি থেকে গোল করেন তিনি। হাফ ডজন গোল হয়ে যাওয়ায় বাংলার ফুটবলারদের মধ্যে কিছুটা আত্মতুষ্টি দেখা দিয়েছিল। একের পর এক সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে পারছিল না।  বেশ কয়েকটা সুযোগ নষ্টর পর ৮৩ মিনিটে নিজের চতুর্থ ও দলের সপ্তম গোলটি করেন রবি হাঁসদা। আবু সুফিয়ানের শট প্রতিহত হয়ে ফিরলে জালে পাঠান রবি।

পরপর দুটি ম্যাচ জিতে ৬ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে বাংলা। বাংলার গোল পার্থক্য +‌১১। ২ ম্যাচে বিহার ও ঝাড়খণ্ডের পয়েন্ট ৩। গোলপার্থক্যে বিহার দ্বিতীয়স্থানে। ঝাড়খণ্ড তৃতীয় স্থানে। শেষ ম্যাচে বাংলা খেলবে বিহারের বিরুদ্ধে। অন্যদিক, ঝাড়খণ্ড খেলবে উত্তরপ্রদেশের বিরুদ্ধে। বড় কোনও অঘটন না ঘটলে বাংলার পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত।  

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora